ঢাকা | বঙ্গাব্দ

তিন সপ্তাহ ধরে বাড়ছে সোনার দাম, কারণ কী?

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 22, 2026 ইং
তিন সপ্তাহ ধরে বাড়ছে সোনার দাম, কারণ কী? ছবির ক্যাপশন: সোনার বার ছবি: রয়টার্স
ad728

আন্তর্জাতিক বাজারে সোনার দাম টানা তৃতীয় সপ্তাহের মতো বেড়ে তিন মাসের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। শুক্রবার স্পট মার্কেটে একপর্যায়ে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৬৩১ ডলার ৯৯ সেন্টে পৌঁছায়। চলতি সপ্তাহে দাম বেড়েছে ৫ শতাংশের বেশি, আর গত এক মাসে বেড়েছে প্রায় ১১ দশমিক ৫১ শতাংশ।

সোনার দাম বাড়ার পেছনে প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে মার্কিন ডলারের দুর্বলতা, যুক্তরাষ্ট্রের সুদের হার নিয়ে অনিশ্চয়তা এবং বৈশ্বিক অর্থনৈতিক ও নীতিগত অনিশ্চয়তার মধ্যে নিরাপদ সম্পদ হিসেবে সোনার চাহিদা বৃদ্ধি। চলতি সপ্তাহে সোনার দাম ২০০ দিনের গড় দাম ৪ হাজার ৫১৩ ডলার অতিক্রম করায় বাজারে আরও ঊর্ধ্বমুখী প্রত্যাশা তৈরি হয়েছে।

এদিকে মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার নিয়ে অনিশ্চয়তাও সোনার আকর্ষণ বাড়াচ্ছে। সুদের হার কম বা অপরিবর্তিত থাকার সম্ভাবনা বাড়লে সুদবিহীন সম্পদ সোনায় বিনিয়োগের প্রবণতা বাড়ে। পাশাপাশি সোনাভিত্তিক এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডের (ইটিএফ) চাহিদা এবং সোনার কল অপশনে বিনিয়োগও বেড়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, বর্তমান ঊর্ধ্বমুখী গতি অব্যাহত থাকলে সোনার দাম প্রতি আউন্স ৪ হাজার ৭০০ ডলারে পৌঁছাতে পারে। বিশ্ববাজারের প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও; গত তিন দিনে দুই দফা দাম বাড়ায় দেশের বাজারে প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৪৫ হাজার টাকা ছাড়িয়েছে।



নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এক কার্ডেই সরকারি সব  সুবিধা: ‘ইউনিভার্সাল কার্ড’

এক কার্ডেই সরকারি সব সুবিধা: ‘ইউনিভার্সাল কার্ড’