ঢাকা | বঙ্গাব্দ

‘মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের’ প্রতিশ্রুতি, রোহিঙ্গাদের অস্তিত্ব অস্বীকার মিয়ানমারের

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 3, 2026 ইং
‘মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের’ প্রতিশ্রুতি, রোহিঙ্গাদের অস্তিত্ব অস্বীকার মিয়ানমারের ছবির ক্যাপশন: রোহিঙ্গা শরণার্থী ছবি: রয়টার্স
ad728

মিয়ানমার বিদেশে অবস্থানরত বাস্তুচ্যুত নাগরিকদের ‘নিরাপদ ও মর্যাদাপূর্ণ’ উপায়ে স্বেচ্ছায় দেশে ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তবে একই সঙ্গে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আবারও ‘রোহিঙ্গা’ নামে কোনো জাতিগোষ্ঠীর অস্তিত্ব অস্বীকার করেছে।

মালয়েশিয়া থেকে সেপ্টেম্বরের শেষ দিকে প্রায় দেড় হাজার মিয়ানমারের নাগরিককে প্রথম ধাপে দেশে ফেরানোর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে কতজন রোহিঙ্গা থাকবেন, তা এখনো স্পষ্ট নয়। মিয়ানমার জানিয়েছে, যাচাই-বাছাই করা বাস্তুচ্যুত ব্যক্তিদের স্বেচ্ছায় দেশে ফেরাতে বাংলাদেশ ও অন্যান্য দেশের সঙ্গে তারা কাজ করবে।

২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর ব্যাপক দমন-পীড়নের পর লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশসহ বিভিন্ন দেশে পালিয়ে যায়। বর্তমানে বাংলাদেশে ১২ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছেন। মালয়েশিয়াতেও প্রায় ১ লাখ ২৬ হাজার রোহিঙ্গা বসবাস করছেন।

তবে মিয়ানমার দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের স্বতন্ত্র জাতিগত পরিচয় অস্বীকার করে আসছে এবং তাদের ‘বাংলাদেশ থেকে আসা অভিবাসীদের বংশধর’ হিসেবে দাবি করে। ফলে অধিকারকর্মীদের আশঙ্কা, পরিচয় ও নাগরিকত্বের স্বীকৃতি ছাড়া রোহিঙ্গাদের ফেরত পাঠানো হলে তারা আবারও বৈষম্য ও নির্যাতনের শিকার হতে পারেন।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য মিয়ানমারে বর্তমানে প্রয়োজনীয় পরিবেশ নেই।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ