ঢাকা | বঙ্গাব্দ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অভিনন্দন

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 20, 2026 ইং
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অভিনন্দন ছবির ক্যাপশন: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
ad728


দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায়  মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

বৃহস্পতিবার (২০ আগস্ট) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সাইফুল হক নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি এ অভিনন্দন জানান।

সাইফুল হক আশা প্রকাশ করেন, আজীবন জনগণের পাশে থাকা এবং দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধ মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতি পদের সম্মান ও মর্যাদা রক্ষা করবেন।

তিনি বলেন, নতুন রাষ্ট্রপতি দেশের গণতান্ত্রিক উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে তিনি আশাবাদী।

সাইফুল হক নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।



নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এশিয়ান হাতি সংরক্ষণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘দ্য কো-এক্

এশিয়ান হাতি সংরক্ষণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘দ্য কো-এক্