ঢাকা | বঙ্গাব্দ

সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলার নিন্দা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির, হামলাকারীদের গ্রেপ্তারের দাবি

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 7, 2026 ইং
সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলার নিন্দা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির, হামলাকারীদের গ্রেপ্তারের দাবি ছবির ক্যাপশন:
ad728

সাভারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমাবেশে ককটেল হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। একই সঙ্গে হামলার জন্য স্থানীয় প্রশাসন দায় এড়িয়ে যেতে পারে না বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক সাইফুল হক।

মঙ্গলবার (৭ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, গত রাতে সাভারের তারাপুর মাঠে এনসিপির সমাবেশে ককটেল হামলায় কয়েকজন আহত হওয়ার ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির একটি স্পষ্ট উদাহরণ।

সাইফুল হক বলেন, এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলামের উপস্থিতিতেই এ হামলার ঘটনা ঘটেছে। ফলে স্থানীয় প্রশাসনের দায়িত্ব ও ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

তিনি অভিযোগ করেন, নির্বাচিত বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পাঁচ মাস পার হলেও মানুষের জানমালের নিরাপত্তা এখনো নিশ্চিত হয়নি। দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্বৃত্ত ও মাফিয়াদের তৎপরতা অব্যাহত রয়েছে, যা সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে হুমকির মুখে ফেলছে।

বিবৃতিতে আরও বলা হয়, কোথাও কোথাও এসব দুর্বৃত্ত স্থানীয় প্রশাসনকেও কার্যত জিম্মি করে ফেলেছে। এ ধরনের সামাজিক নৈরাজ্য আর বাড়তে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

সাইফুল হক বলেন, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে সরকারের উন্নয়নমূলক ইতিবাচক উদ্যোগগুলোও ক্ষতিগ্রস্ত হবে।

তিনি জোর দিয়ে বলেন, কোনো সন্ত্রাসী বা দুর্বৃত্তকে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বিবেচনা করার সুযোগ নেই। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

একই সঙ্গে দেশের সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক।



নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফ্রান্সে মৃত্যুর সংখ্যা বেড়ে ১২০০ ছাড়িয়েছে

ফ্রান্সে মৃত্যুর সংখ্যা বেড়ে ১২০০ ছাড়িয়েছে