ঢাকা | বঙ্গাব্দ

সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নফাঁস ও অব্যবস্থাপনায় ক্ষুব্ধ সাইফুল হক, ক্ষতিপূরণ চান চাকরিপ্রার্থীদের

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 11, 2026 ইং
সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নফাঁস ও অব্যবস্থাপনায় ক্ষুব্ধ সাইফুল হক, ক্ষতিপূরণ চান চাকরিপ্রার্থীদের ছবির ক্যাপশন: যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও ক্ষতিগ্রস্ত প্রার্থীদের ক্ষতিপূরণ দাবি জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ফাইল ছবি
ad728



প্রশ্নফাঁসের সিন্ডিকেট ভাঙতে কঠোর পদক্ষেপের দাবি, সরকারকে সতর্ক করলেন সাইফুল হক।

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ, অব্যবস্থাপনা এবং পরীক্ষা স্থগিতের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্ত চাকরিপ্রার্থীদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন।

রোববার (১১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাইফুল হক বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশেও সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ পুরোনো দুর্নীতি ও অনিয়মের চক্রের সক্রিয়তার প্রশ্ন সামনে এনেছে। এসব চক্র যুবসমাজের স্বপ্ন ও ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করছে বলেও মন্তব্য করেন তিনি।

বিবৃতিতে তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আর্থিক কষ্ট ও মানসিক চাপ সহ্য করে হাজার হাজার চাকরিপ্রত্যাশী তরুণ ঢাকায় এসে পরীক্ষায় অংশ নিতে কেন্দ্রে উপস্থিত হয়েছিলেন। কিন্তু পরীক্ষা শুরুর কয়েক মিনিটের মধ্যে ওএমআর শিট কেড়ে নিয়ে পরীক্ষা স্থগিত করার ঘটনা তাদের প্রতি চরম অবিচার।

সাইফুল হকের মতে, নিয়োগ প্রক্রিয়ার অব্যবস্থাপনা, অবহেলা কিংবা অপরাধের দায় চাকরিপ্রার্থীদের ওপর চাপানো যায় না। এ ধরনের ঘটনায় বেকার তরুণদের সময়, অর্থ ও শ্রমের ক্ষতি হয়; পাশাপাশি নিয়োগব্যবস্থার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তৈরি হয়।

তিনি বলেন, প্রশ্নফাঁস ও দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে হবে। নিয়োগ পরীক্ষায় অনিয়মের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে শিক্ষার্থী, যুবসমাজ ও সাধারণ মানুষের মধ্যে জমে থাকা ক্ষোভ আরও বাড়তে পারে বলেও সতর্ক করেন তিনি।

বিবৃতিতে সাইফুল হক যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিতের ঘটনা নিরপেক্ষভাবে তদন্ত, দায়ীদের গ্রেপ্তার এবং ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।

এ ছাড়া চাকরিপ্রার্থীদের ঢাকামুখী যাতায়াতের ভোগান্তি ও অতিরিক্ত ব্যয় কমাতে ভবিষ্যতে বিভাগীয় ও জেলা শহরগুলোতে পরীক্ষার কেন্দ্র বাড়ানোর আহ্বান জানান তিনি।



নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চীনে প্রধানমন্ত্রীকে ঘিরে বিশেষ আয়োজন

চীনে প্রধানমন্ত্রীকে ঘিরে বিশেষ আয়োজন