ঢাকা | বঙ্গাব্দ

ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ল নরওয়ে

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 6, 2026 ইং
ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ল নরওয়ে ছবির ক্যাপশন: বিশ্বকাপের শেষ ষোলোর মঞ্চে ইতিহাস রচনা করেছে নরওয়ে।
ad728

বিশ্বকাপের শেষ ষোলোর মঞ্চে ইতিহাস রচনা করেছে নরওয়ে। ফুটবল পরাশক্তি ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ইউরোপের দেশটি। দলের জয়ে নায়ক হয়েছেন তারকা স্ট্রাইকার আরলিং হালান্ড, যিনি দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে সেলেসাওদের স্বপ্নভঙ্গ করেন।

সোমবার (৬ জুলাই) যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ম্যাচের প্রথমার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলেও কাঙ্ক্ষিত গোল পায়নি নরওয়ে। একবার বল জালে জড়ালেও অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়, ফলে বিরতিতে গোলশূন্য সমতায় মাঠ ছাড়ে দুই দল।

তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় নরওয়ে। ম্যাচের ৭৯তম মিনিটে দুর্দান্ত এক ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন আরলিং হালান্ড। এরপর নির্ধারিত সময়ের শেষ মিনিটে আরও একটি গোল করে ব্রাজিলের বিদায়ের ঘণ্টা বাজিয়ে দেন ম্যানচেস্টার সিটির এই তারকা ফরোয়ার্ড।

ম্যাচের অতিরিক্ত সময়ের দশম মিনিটে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন ব্রাজিল অধিনায়ক নেইমার। কিন্তু সেই গোল শুধুই ব্যবধান কমিয়েছে, পরাজয় এড়াতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এই জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো শেষ আটে জায়গা নিশ্চিত করল নরওয়ে। অন্যদিকে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে আসর শুরু করা ব্রাজিলকে বিদায় নিতে হলো শেষ ষোলোর বাধাতেই।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাতারের গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: নিহত ১৩, আহত ৬৬

কাতারের গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: নিহত ১৩, আহত ৬৬