ঢাকা | বঙ্গাব্দ

মেসির দুর্দান্ত পারফরম্যান্স, কিন্তু ন্যাশভিলের কাছে আবারও জয়হীন মায়ামি

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 13, 2026 ইং
মেসির দুর্দান্ত পারফরম্যান্স, কিন্তু ন্যাশভিলের কাছে আবারও জয়হীন মায়ামি ছবির ক্যাপশন: ন্যাশভিলের বিপক্ষে গোল করার পর সতীর্থদের সঙ্গে লিওনেল মেসির উদ্‌যাপন। ছবি: এএফপি
ad728


লিওনেল মেসি নিজের কাজটা করেছেন। ইন্টার মায়ামির দুটি গোলেই সরাসরি অবদান রেখেছেন তিনি। এর মধ্যে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে করা তাঁর গোলটি ছিল ম্যাচের অন্যতম আকর্ষণ। কিন্তু মেসির নৈপুণ্যও মায়ামিকে জয় এনে দিতে পারেনি।

মেজর লিগ সকারের ম্যাচে নু স্টেডিয়ামে পয়েন্ট তালিকার শীর্ষ দল ন্যাশভিলের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি।


ম্যাচের ৬২ মিনিটে রদ্রিগো ডি পলের কাছ থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন মেসি। তাঁর গোলেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি।

এর আগে ম্যাচের ১৯ মিনিটে মায়ামিকে সমতায় ফেরাতেও মেসির অবদান ছিল। তাঁর নেওয়া বাঁকানো কর্নার কিক ন্যাশভিলের ডিফেন্ডার রিড বেকার হোয়াইটিংয়ের মাথায় লেগে দিক পরিবর্তন করে নিজেদের জালে জড়িয়ে যায়।


মায়ামির জয়ের সম্ভাবনা জোরালো হলেও ম্যাচের শেষ পর্যন্ত সেই ব্যবধান ধরে রাখা সম্ভব হয়নি। যোগ করা সময়ের প্রথম মিনিটে গোল করেন ইংলিশ স্ট্রাইকার স্যাম সারিজ। তাঁর গোলে ২-২ সমতায় ফেরে ন্যাশভিল।

ম্যাচের শুরুতেই অবশ্য ন্যাশভিল এগিয়ে গিয়েছিল। চতুর্থ মিনিটে অফসাইডের ফাঁদ এড়িয়ে গোল করেন সারিজ।


মেসি চাইলে এ ম্যাচে আরও গোল করতে পারতেন। দ্বিতীয়ার্ধের শুরুতে তাঁর একটি শট ক্রসবারের নিচের অংশে লেগে ফিরে আসে। ৭৮ মিনিটে তাঁর আরেকটি প্রচেষ্টা পোস্টে আঘাত করে।

ম্যাচের শেষ দিকেও গোলের সুযোগ পেয়েছিলেন মেসি। তাঁর নেওয়া শট ন্যাশভিলের ডিফেন্ডার জেইসন পালাসিওস মাথা দিয়ে ঠেকিয়ে দেন। এর পরপরই সারিজের গোলে সমতায় ফেরে ন্যাশভিল। দ্বিতীয়ার্ধে মেসি আরও একটি সহজ সুযোগ নষ্ট করেন।


ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর ন্যাশভিলের বিপক্ষে মেসির গোলসংখ্যা এখন ১৭। দলটির বিপক্ষে তিনি ১৪টি ম্যাচ খেলেছেন।

তবে ন্যাশভিলের বিপক্ষে এই মৌসুমটা মায়ামির জন্য হতাশারই। চলতি এমএলএস মৌসুমে দুই দলের চার দেখায় একটিতেও জয় পায়নি মায়ামি। মৌসুমের শুরুতে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ থেকেও মেসিদের বিদায় করেছিল ন্যাশভিল।


ঘরের মাঠে এগিয়ে থেকেও পয়েন্ট হারানোর প্রবণতা এবার মায়ামিকে ভোগাচ্ছে। চলতি এমএলএস মৌসুমে নিজেদের মাঠে লিড নেওয়ার পরও তারা ১১ পয়েন্ট হারিয়েছে।

এই তালিকায় মায়ামির চেয়ে বেশি পয়েন্ট হারিয়েছে শুধু নিউইয়র্ক সিটি ও মন্ট্রিয়েল।

ইস্টার্ন কনফারেন্সে ন্যাশভিলের সঙ্গে মায়ামির পয়েন্ট ব্যবধান এখনো ৯। হাতে রয়েছে আরও ৯টি ম্যাচ। ফলে সামনে এগোতে হলে মেসিদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এগিয়ে যাওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখা।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
শাহবাগের পর ঢাকার আরও ২২ ইন্টারসেকশনে আসছে নতুন ট্রাফিক ব্যব

শাহবাগের পর ঢাকার আরও ২২ ইন্টারসেকশনে আসছে নতুন ট্রাফিক ব্যব