শিরোনাম:
●   ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
ঢাকা, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
সোমবার ● ৬ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবিঘর » তথ্য প্রতিমন্ত্রীর বক্তব্যে তার শপথভংগ হয়েছে এবং তার অপরাধ রীতিমতো শাস্তিযোগ্য : শ্রমজীবী নারী মৈত্রী
প্রথম পাতা » ছবিঘর » তথ্য প্রতিমন্ত্রীর বক্তব্যে তার শপথভংগ হয়েছে এবং তার অপরাধ রীতিমতো শাস্তিযোগ্য : শ্রমজীবী নারী মৈত্রী
৫৯৮ বার পঠিত
সোমবার ● ৬ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তথ্য প্রতিমন্ত্রীর বক্তব্যে তার শপথভংগ হয়েছে এবং তার অপরাধ রীতিমতো শাস্তিযোগ্য : শ্রমজীবী নারী মৈত্রী

ছবি : সংবাদ সংক্রান্তশ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী ও সাধারণ সম্পাদক রাশিদা বেগম আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে সামাজিক গণমাধ্যমে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের চরম নারী বিদ্বেষী,বর্ণবাদী, বিকৃত ও যৌনহয়রানিমূলক বক্তব্যের জন্য অনতিবিলম্বে মন্ত্রী পরিষদ থেকে তাকে বরখাস্ত করে আইনের আওতায় নিয়ে আসার আহবান জানিয়েছেন এবং বলেছেন তার এই অশ্লীল বক্তব্যে মন্ত্রী হিসাবে তার শপথ ভংগ হয়েছে।
তারা বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান ও তাদের গোটা পরিবার নিয়ে মুরাদ হাসানের বক্তব্য শালিনতার সকল সীমা অতিক্রম করেছে এবং চরম মানহানির কারনে তিনি রীতিমতো শাস্তিযোগ্য অপরাধ করেছেন। সংকটাপন্ন বেগম খালেদা জিয়াকে নিয়ে তাদের পরিবার যখন বিপর্যস্ত তখন প্রতিমন্ত্রীর এই ধরনের রুচিহীন বিকৃত বক্তব্য প্রতিশোধাত্মক নোংরা মানসিকতার বহিঃপ্রকাশ।
তারা বলেন, ইদানীং কতিপয় মন্ত্রী ও নীতিনির্ধারকেরা এমন সব মন্তব্য করছেন যা ক্ষমতার অপব্যবহার ও মদমত্বতার বহিঃপ্রকাশ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সরকার যদি চরম মানহানিকর বক্তব্যের জন্য অভিযুক্ত প্রতিমন্ত্রীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে ব্যর্থ হয় তাহলে সরকারকেও এর দায়িত্ব বহন করতে হবে।
নেতৃবৃন্দ নারী বিদ্বেষী , অশ্লীল, বিকৃত এসব তৎপরতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করারও আহবান জানান।





ছবিঘর এর আরও খবর

ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা
গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ  দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ  খসে পড়েছে হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ