শিরোনাম:
●   ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
বুধবার ● ২৫ মে ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » বাজার নিয়ন্ত্রণ আর দেশ চালাতে না পারলে ক্ষমতা ছেড়ে দিন : সাইফুল হক
প্রথম পাতা » প্রধান সংবাদ » বাজার নিয়ন্ত্রণ আর দেশ চালাতে না পারলে ক্ষমতা ছেড়ে দিন : সাইফুল হক
৬৬৯ বার পঠিত
বুধবার ● ২৫ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাজার নিয়ন্ত্রণ আর দেশ চালাতে না পারলে ক্ষমতা ছেড়ে দিন : সাইফুল হক

 

------নিজস্ব প্রতিবেদকঃ বাজার নিয়ন্ত্রণে সরকারের নজিরবিহীন ব্যর্থতার প্রতিবাদে আজ দুপুরে   সচিবালয় অভিমুখে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বিক্ষোভে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সরকার নিজেদেরকে মুনাফাখোর সিন্ডিকেট ব্যবসায়ীদের হাতে সপে দিয়েছে।দেশ চালানোর রাজনৈতিক ও নৈতিক কর্তৃত্ব না থাকায় সরকার মজুমদার ব্যবসায়ীদের বিরুদ্ধে  কঠোর ব্যবস্থা গ্রহণ করছেনা।আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে সরকার নিজেদের সীমাহীন ব্যর্থতা আড়াল করার চেষ্টা করছে।উন্নয়নের কথা বলে চুরি,দূর্নীতি,  লুটপাটকে ঢেকে রাখা হচ্ছে।তিনি বলেন,  চাল, ডাল, আটা,তেলসহ অতি আবশ্যক খাদ্যপণ্যের সরবরাহে তেমন কোন  ঘাটতি ছাড়াই ইচ্ছেমতো জিনিসের দাম বৃদ্ধি করা হচ্ছে। সরকারের সাথে এদের অশুভ আঁতাতের কারণে আজ বাজারে নৈরাজ্য চলছে। তিনি বলেন ইতিমধ্যে কয়েক কোটি মানুষের খাদ্যগ্রহন কমে গেছে।আমলাতান্ত্রিক চক্রান্তে  ঘর পোড়ার মধ্যে আলুপোড়ার দেবার মত আরও একবার বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির গণবিরোধী তৎপরতা চলছে। এসব অপতৎপরতা  কোটি কোটি মানুষকে অবর্ননীয় কষ্টের মধ্যে নিক্ষেপ করবে। তিনি বলেন এই সরকারের কাছে মানুষের কোন সম্মান নেই।গুণী মানুষদেরকে প্রতিদিন তারা অপমান করে চলেছে। ছাত্রলীগ চর দখলের মত শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী দখলদারিত্ব কায়েম করেছে।তিনি বলেন, বাজার নিয়ন্ত্রণ, মুনাফাখোর সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকরি ব্যবস্থা ও মানুষকে রক্ষা ও দেশ চালাতে  না পারলে সরকারকে গদি ছেড়ে দিতে হবে। তিনি অনতিবিলম্বে বাণিজ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রীদের বরখাস্ত করার দাবি জানান। তিনি বলেন, এই সরকারকে বিদায় দিতে না পারলে মানুষের জীবন, মান সম্মান ও অধিকার কিছুই অর্জন করা যাবেনা।

জাতীয় প্রেসক্লাবের সম্মুখে বিক্ষোভপূর্ব সমাবেশে দলের সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে সংহতি বক্তব্য রাখেন , গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি , ভাসানী অনুসারী  পরিষদের সদস্যসচিব রফিকুল ইসলাম বাবলু, জেএসডির কার্যকরি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন,  গণ অধিকার পরিষদের সদস্যসচিব নূরুল হক নূর, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ইমরান ঈমন এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য  বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, কেন্দ্রীয় নেতা মাহমুদ হোসেন, মোফাজ্জল হোসেন মোশতাক,  অরবিন্দু বেপারি বিন্দু , কামরুজ্জামান ফিরোজ, ঢাকা মহানগর নেতা আবুল কালাম  প্রমুখ।

সমাবেশে রফিকুল ইসলাম বাবলু বলেন , এই সরকাকে ক্ষমতায় রেখে মানুষ বাঁচতে পারবে না।শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, গায়ের জোরে ক্ষমতায় থাকতে যেয়ে এই সরকার আজ দেশের মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছে।নূরুল হক নূর বলেন, এই সরকারের নেতৃত্বে আজ সকল দূর্নীতিবাজরা দেশকে ধ্বংস করছে।তিনি এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে রাজপথে গণসংগ্রাম জোরদার করার আহবান জানান।

সমাবেশ শেষে  প্রবল বৃষ্টির মধ্যে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির  সচিবালয় অভিমুখী বিক্ষোভ মিছিল  তোপখানা রোড়ের মুখে পুরানা পল্টনে এসে শেষ হয়।






প্রধান সংবাদ এর আরও খবর

ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা
গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ  দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
ইরানে  মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ  আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ
২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে

আর্কাইভ