শিরোনাম:
●   ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
সোমবার ● ২০ মার্চ ২০২৩
প্রথম পাতা » ছবিঘর » রাজনৈতিক সিদ্ধান্ত থাকলে সংকট উত্তরণে সংবিধান কোন সমস্যা নয়
প্রথম পাতা » ছবিঘর » রাজনৈতিক সিদ্ধান্ত থাকলে সংকট উত্তরণে সংবিধান কোন সমস্যা নয়
৩০৯ বার পঠিত
সোমবার ● ২০ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজনৈতিক সিদ্ধান্ত থাকলে সংকট উত্তরণে সংবিধান কোন সমস্যা নয়

ছবি : সংবাদ সংক্রান্ত ঢাকা :: রবিবার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সভায় গৃহীত রাজনৈতিক প্রস্তাবে বলা হয়, নির্বাচনকেন্দ্রীক সংকট উত্তরণে রাজনৈতিক উদ্যোগ গ্রহণকে নাকচ করে দিয়ে সরকার ও সরকারি দল দেশকে অনিবার্যভাবে অনাকাঙ্ক্ষিত বিপর্যয় ও সংঘাত - সংঘর্ষের পথে ঠেলে দিয়েছে। প্রস্তাবে বলা হয়,সরকার ও সরকারি দলের এটা উপলব্ধি করা জরুরী যে, জবরদস্তি করে ক্ষমতায় থেকে বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচনের কোন অবকাশ নেই ; দেশ ও দেশের জনগণ আর একটি ব্যর্থ, অকার্যকর ও তামাশার নির্বাচনের দায় নিতে পারবেনা।

রাজনৈতিক পরিষদের প্রস্তাবে বলা হয়, নির্বাচনের আগে সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার গঠনে সরকার ও সরকারি দলকে নীতিগত সিদ্ধান্ত নিয়ে বিরোধী রাজনৈতিক দলসমূহের সাথে অর্থবহ আলোচনা শুরু করা প্রয়োজন। এক্ষেত্রে সংবিধান কোন সমস্যা নয়।রাজনৈতিক সদিচ্ছায় অতীতে যেমন সংবিধান সংশোধন করা হয়েছে, আগামীতেও গণইচ্ছার প্রতিফলন ঘটাতে সংবিধান সংশোধিত হতে পারে।

প্রস্তাব সময় শেষ হয়ে যাবার আগে জেদ,দম্ভ ও অহমিকা পরিহার করে এই ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সরকার ও সরকারি দলের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।

প্রস্তাবে সরকারকে হুশিয়ার করে বলা হয়, শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক পথে জনগণকে তাদের পছন্দের সরকার বেছে নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করা সরকারের জন্য আত্মঘাতী হতে পারে; দেশকেও তা ভয়াবহ বিপদে নিক্ষেপ করতে পারে।

পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী,আকবর খান,আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক ও মাহমুদ হোসেন।
সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় দফতরে এই সভা অনুষ্ঠিত হয়।

রাজনৈতিক পরিষদের সভায় সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে চলমান গণসংগ্রাম আরও জোরদার ও বিস্তৃত করার আহবান জানানো হয়।

সভার শুরুতে পদ্মা সেতু এক্সপ্রেস ওয়েতে ভয়াবহ বাস দূর্ঘটনায় ১৯ জন যাত্রীর নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ করা হয় এবং হতাহতদের পরিবারসমূহের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।





ছবিঘর এর আরও খবর

ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা
গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ  দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ  খসে পড়েছে হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ