শিরোনাম:
●   ভাষা শহীদেরা আমাদের স্বাধীন রাষ্ট্র গঠনের জমিন তৈরী করে দিয়েছিল ●   রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী ●   আগামী ১০০ দিনের কাজের অগ্রাধিকার নির্ধারণ করুন ●   বিএনপি সরকার পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি মূল্যায়নের বিষয়ে বিবেচনা পূর্বক বড়ুয়া সংগঠনের কর্মসূচী ঘোষণা করা হবে ●   পুলিং এজেন্টের কারণে ভোট গণনার সময় কোদাল মার্কার ভোট অন্য মার্কায় যোগ করে দেয়া হয়েছে ●   রাঙামাটি-২৯৯ আসনে দীপেন দেওয়ানকে জুঁই চাকমার অভিনন্দন ●   নারী ভোটাররা আমাকে পেয়ে বুকে জড়িয়ে ধরেছেন : জুঁই চাকমা ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   রাজস্থলী উপজেলা পর্যটন শিল্প গড়ে তোলার উপযুক্ত স্থান : জুঁই চাকমা ●   রাঙামাটিতে ভোটাররা স্বাধীনভাবে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করার পরিবেশ এখনো দেখা যাচ্ছেনা : জুঁই চাকমা
ঢাকা, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
বৃহস্পতিবার ● ৩০ মার্চ ২০২৩
প্রথম পাতা » ছবিঘর » প্রথম আলোর শামসুজ্জামানকে তুলে নেয়া,সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
প্রথম পাতা » ছবিঘর » প্রথম আলোর শামসুজ্জামানকে তুলে নেয়া,সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
৩১৭ বার পঠিত
বৃহস্পতিবার ● ৩০ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রথম আলোর শামসুজ্জামানকে তুলে নেয়া,সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা

ছবি : সংবাদ সংক্রান্ত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে দৈনিক প্রথম আলোর সাভারের প্রতিনিধি শামসুজ্জামানকে বুধবার রাতে সিআইডির সদস্যরা সাদা পোশাকে তার সাভারের বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার এবং প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মধ্যরাতে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং বলেছেন দেশের কোন নাগরিককে কোন বাহিনী এভাবে রাতের অন্ধকারে চোরাগোপ্তা কায়দায় তুলে নিয়ে যেতে পারেনা বা গুম করতে পারেনা। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর এই ধরনের অপতৎপরতা নাগরিকদের মৌলিক গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী এবং রাষ্ট্রীয় সন্ত্রাসের সামিল।

তিনি বলেন, সিআইডি’র এই ধরনের তৎপরতা সাংবাদিক ও গণমাধ্যমের সংবিধান স্বীকৃত স্বাধীনতারও পরিপন্থী।এসব আচরণ যে গণমাধ্যম ও সাংবাদিকদের মধ্যে ভীতি সঞ্চারের উদ্দেশ্যে পরিচালিত তাও স্পষ্ট।

তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক বছরগুলোতে মুক্তচিন্তার মানুষ ও মুক্ত সাংবাদিকতার বিরুদ্ধে নিবর্তণমুলক ডিজিটাল নিরাপত্তা আইনকে যথেচ্ছ ব্যবহার করে মুক্তচিন্তা ও মুক্ত সাংবাদিকতা নিয়ন্ত্রণ ও ক্ষেত্রবিশেষে তার কন্ঠরোধ করা হচ্ছে।প্রথম আলোর বিশেষ প্রতিবেদক রোজিনা ইসলামসহ অনেক সাংবাদিককে নানাভাবে হয়রানি ও নিপীড়নের শিকার হতে হয়েছে। বিরুদ্ধ মতকে দমিয়ে রাখতে নির্যাতন - নিপীড়নের এই ধারা এখনও অব্যাহত আছে।

তিনি বলেন, সাংবাদিক শামসুজ্জামানের প্রতিবেদন কয়েক মিনিট পর পত্রিকার অনলাইন থেকে প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করার পর এখন তার আটক ও হয়রানি রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের আর এক নজির স্থাপন করলো।

একই ঘটনায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মধ্যরাতে রমনা থানায় ডিজিটাল আইনে মামলা করা হয়েছে যা অত্যন্ত দুঃখজনক ঘটনা।

বিবৃতিতে তিনি অবিলম্বে শামসুজ্জামানের মুক্তি এবং প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মধ্যরাতে রমনা থানায় ডিজিটাল আইনে মামলা প্রত্যাহারের দাবি করেছেন।একইসাথে তিনি সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা ও নিপীড়নমূলক ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করারও দাবি জানান।





ছবিঘর এর আরও খবর

ভাষা শহীদেরা আমাদের স্বাধীন রাষ্ট্র গঠনের জমিন তৈরী করে দিয়েছিল ভাষা শহীদেরা আমাদের স্বাধীন রাষ্ট্র গঠনের জমিন তৈরী করে দিয়েছিল
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
আগামী ১০০ দিনের কাজের অগ্রাধিকার নির্ধারণ করুন আগামী ১০০ দিনের কাজের অগ্রাধিকার নির্ধারণ করুন
বিএনপি সরকার পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি মূল্যায়নের বিষয়ে বিবেচনা পূর্বক বড়ুয়া সংগঠনের কর্মসূচী ঘোষণা করা হবে বিএনপি সরকার পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি মূল্যায়নের বিষয়ে বিবেচনা পূর্বক বড়ুয়া সংগঠনের কর্মসূচী ঘোষণা করা হবে
পুলিং এজেন্টের কারণে ভোট গণনার সময় কোদাল মার্কার ভোট অন্য মার্কায় যোগ করে দেয়া হয়েছে পুলিং এজেন্টের কারণে ভোট গণনার সময় কোদাল মার্কার ভোট অন্য মার্কায় যোগ করে দেয়া হয়েছে
রাঙামাটি-২৯৯ আসনে দীপেন দেওয়ানকে জুঁই চাকমার অভিনন্দন রাঙামাটি-২৯৯ আসনে দীপেন দেওয়ানকে জুঁই চাকমার অভিনন্দন
নারী ভোটাররা আমাকে পেয়ে বুকে জড়িয়ে ধরেছেন : জুঁই চাকমা নারী ভোটাররা আমাকে পেয়ে বুকে জড়িয়ে ধরেছেন : জুঁই চাকমা
ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক
রাজস্থলী উপজেলা পর্যটন শিল্প গড়ে তোলার উপযুক্ত স্থান : জুঁই চাকমা রাজস্থলী উপজেলা পর্যটন শিল্প গড়ে তোলার উপযুক্ত স্থান : জুঁই চাকমা
রাঙামাটিতে ভোটাররা স্বাধীনভাবে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করার পরিবেশ এখনো দেখা যাচ্ছেনা : জুঁই চাকমা রাঙামাটিতে ভোটাররা স্বাধীনভাবে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করার পরিবেশ এখনো দেখা যাচ্ছেনা : জুঁই চাকমা

আর্কাইভ