শিরোনাম:
●   ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
বৃহস্পতিবার ● ৬ জুলাই ২০২৩
প্রথম পাতা » ছবিঘর » বামপন্থী নেতা হামিদুল হক শেষ নিঃশ্বাস ত্যাগ : বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
প্রথম পাতা » ছবিঘর » বামপন্থী নেতা হামিদুল হক শেষ নিঃশ্বাস ত্যাগ : বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
২৮১ বার পঠিত
বৃহস্পতিবার ● ৬ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বামপন্থী নেতা হামিদুল হক শেষ নিঃশ্বাস ত্যাগ : বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক

ছবি : সংবাদ সংক্রান্ত বিশিষ্ট বামপন্থী নেতা হামিদুল হক গতরাতে শ্যামলীতে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।তিনি স্ত্রী ও এক কন্যা রেখে গেছেন। তিনি ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি ও বাম গণতান্ত্রিক জোট এর অন্যতম নেতা।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে দেশের বিশিষ্ট বামপন্থী নেতা বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনেরর সভাপতি কমরেড হামিদুল হক এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন, তাঁর মৃত্যুতে দেশের বামপন্থী প্রগতিশীল আন্দোলন এক নিবেদিতপ্রাণ নেতা ও সংগঠককে হারিয়েছে। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গত পাঁচ দশকে দেশের বিপ্লবী গণতান্ত্রিক আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে তিনি গুরুত্বপূর্ণ স্বাক্ষ দিয়েছিলেন। গণতান্ত্রিক বাম মোর্চা ও বাম গণতান্ত্রিক জোটেও তিনি বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করেছেন।

তিনি বলেন, সাম্যবাদী বিপ্লবী আদর্শে বিশ্বাসী হামিদুল হক ছিলেন, ঋজু, স্পষ্টভাসী ও সাহসী। দেশের মানুষের অধিকার ও মুক্তির লক্ষ্যে তিনি আমৃত্যু কাজ করেছেন।কমরেড হামিদুল হকের শুণ্যতা বহুদিন অনুভূত হবে।

বিবৃতিতে তিনি হামিদুল হকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তার স্বজন, সহকর্মী ও গুণমুগ্ধদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

সুইডেনের স্টকহোমে কোরান শরীফ পোড়ানোর ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির তীব্র ক্ষোভ ও প্রতিবাদ

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে ঈদের দিন সুইডেনের স্টকহোমে পবিত্র কোরান শরীফ পোড়ানোর ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন এবং বলেছেন সুইডিশ সরকার ও প্রশাসনের প্রচ্ছন্ন মদদে সংগঠিত এই ন্যক্কারজনক ঘটনার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই।
বিবৃতিতে তিনি বলেন, এই ঘটনা বাংলাদেশের মুসলমান ধর্মালম্বী মানুষসহ সারা দুনিয়ার মুসলমান ধর্মপ্রাণ জনগণের অনুভূতিতে আঘাত করেছে। ধর্মপ্রাণ কোন সম্প্রদায়ের মানুষই ধর্মগ্রন্থের এই ধরনের অবমাননা মেনে নিতে পারেনা। তিনি বলেন, ধর্মপ্রাণ ও কান্ডজ্ঞান সম্পন্ন কোন মানুষ কোন ধর্মগ্রন্থকে অবমাননা করতে পারেনা।

তিনি বলেন সুইডেনে কোরান অবমাননার এই ঘটনা পুরোপুরি বিদ্বেষপ্রসুত ও উসকানিমূলক।

তিনি অনতিবিলম্বে কোরান অবমাননাকারী ব্যক্তিকে গ্রেফতার ও তার দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন। একইসাথে সুইডিশ সরকারের ক্ষমাপ্রার্থনাসহ তাদের পূর্ণাংগ ব্যাখ্যা দাবি করেছেন।





ছবিঘর এর আরও খবর

ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা
গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ  দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ  খসে পড়েছে হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ