রবিবার ● ১৬ জুলাই ২০২৩
প্রথম পাতা » ছবিঘর » যুগপৎ আন্দোলনের যৌথ ঘোষণায় আন্দোলন নতুন স্তরে উন্নীত হয়েছে : গণতন্ত্র মঞ্চ
যুগপৎ আন্দোলনের যৌথ ঘোষণায় আন্দোলন নতুন স্তরে উন্নীত হয়েছে : গণতন্ত্র মঞ্চ
ঢাকা :: ১৪ জুলাই ২০২৩, গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভা সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সংহতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।সভায় গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সরকার ও সরকারি দলের যাবতীয় কুটকৌশল কও উসকানি মোকাবেলা করে চলমান গণআন্দোলন বিজয়অব্দি এগিয়ে নিতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেন, ১২ জুলাই বিরোধী দলসমূহের আন্দোলনের যৌথ ঘোষণার মধ্য দিয়ে আন্দোলন নতুন স্তরে প্রবেশ করেছে। যুগপৎ আন্দোলনের ১ দফা ও সংস্কারের ৩১ দফা বাংলাদেশের রাষ্ট্র - রাজনীতিতে নতুন গুণগত উপাদান যুক্ত করেছে।
সভায় নেতৃবৃন্দ বলেন, জবরদখলকারী সরকার ও জবাবদিহিহীন রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের জনআকাঙ্ক্ষা ধারণ করেই যুগপৎ আন্দোলনের ঘোষণা দেয়া হয়েছে।
নেতৃবৃন্দ যুগপৎ আন্দোলনের এই ঘোষণার ভিত্তিতে এখন থেকে ধারাবাহিক কর্মসূচীর মধ্য দিয়ে গণআন্দোলনকে গণ অভ্যুত্থানের পথে নিয়ে যেতে দেশবাসীর প্রতি আহবান জানান।
নেতৃবৃন্দ আগামী ১৮ জুলাই মহানগর ও জেলা পর্যায়ে এবং ১৮ ও ১৯ জুলাই ঢাকা মহানগরে পদযাত্রা সফল করার আহবান জানানো হয়।
গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না , জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, গণসংহতি আন্দোলনের সম্পাদকমন্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া।
সভায় আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, জিন্নুর রহমান দিপু, সাকিব আনোয়ার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, হাসিব উদ্দিন হোসেন, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা জুলহাসনাইন বাবু, ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় নেতা মহিবুল্লাহ বাহার প্রমুখ।
গণতন্ত্র মঞ্চের সভায় গৃহীত প্রস্তাবে ঢাকা সহ সারা ডেংগু পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ হয় এবং বলা হয় সিটি কর্পোরেশনসহ সরকারের সীমাহীন অব্যবস্থাপনা ও ব্যর্থতার কারণে ডেংগু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।প্রস্তাবে বলা হয় অকার্যকর ও প্রচারসর্বস্ব পদক্ষেপে ডেংগু নিয়ন্ত্রণ করা যাবেনা।
প্রস্তাবে ডেংগু মোকাবিলা ও তার বিস্তৃতি রোধে সমন্বিত পদক্ষেপ নিতে সরকার ও সংশ্লিষ্টদের প্রতি আহবান জানানো হয়েছে।




ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা
গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা