শিরোনাম:
●   ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
সোমবার ● ১৭ জুলাই ২০২৩
প্রথম পাতা » ছবিঘর » সরকার ও শাসনব্যবস্থা পরিবর্তনের সংগ্রামে রাঙামাটির পাহাড়ি-বাঙ্গালী দেশপ্রেমী জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান
প্রথম পাতা » ছবিঘর » সরকার ও শাসনব্যবস্থা পরিবর্তনের সংগ্রামে রাঙামাটির পাহাড়ি-বাঙ্গালী দেশপ্রেমী জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান
৩৮৯ বার পঠিত
সোমবার ● ১৭ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরকার ও শাসনব্যবস্থা পরিবর্তনের সংগ্রামে রাঙামাটির পাহাড়ি-বাঙ্গালী দেশপ্রেমী জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান

ছবি : সংবাদ সংক্রান্ত স্টাফ রিপোর্টার :: ১৭ জুলাই-২০২৩ সোমবার বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি পার্বত্য জেলা কমিটি কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য নির্মল বড়ুয়া মিলন বলেছেন, গণতন্ত্র মঞ্চের যুগপৎ আন্দোলনের যৌথ ঘোষণায় আমরা রাঙামাটি পার্বত্য জেলার জনসাধারন একাত্বতা প্রকাশ করছি সেই সাথে বিএনপির সঙ্গে সমন্বিতভাবে একদফা দাবি ও কর্মসূচি দিয়েছে গণতন্ত্র মঞ্চ তার সাথেও আমরা সমন্বিতভাবে ‘যুগপৎ ধারায় বৃহত্তর গণআন্দোলনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে জনগণকে সাথে নিয়ে আমরা রাজপথে অবস্থান করবো।
তিনি বলেন, ২০১৮ সালের ন্যায় আবারও একটি পাতানো নির্বাচন অনুষ্ঠানের নীলনক্সা অনুযায়ী গণপ্রতিনিধিত্ব আদেশ - আরপিও’র নতুন সংশোধনী আনা হয়েছে। আরপিও এর নতুন সংশোধনীর মাধ্যমে ভোট বাতিলে নির্বাচন কমিশনের প্রধান ক্ষমতা হরণ করে নির্বাচন কমিশনকে অকার্যকরী ঠুটোঁ জগন্নাথে পরিনত করা হয়েছে। এই সংশোধন সরকার ও সরকারি দলের নির্বাচনী জ্বালিয়াতির রাস্তা আরও প্রশস্ত করবে।
তিনি আরো বলেন, “বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী অবৈধ সরকারের পদত্যাগ ও বিদ্যমান অবৈধ সংসদের বিলুপ্তি, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন ও নির্বাচন কমিশন পুনর্গঠন করে তার অধীনে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, মিথ্যা-গায়েবি মামলা প্রত্যাহার, ফরমায়েসি সাজা বাতিল এবং সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে রাজপথে সক্রিয় বিরোধী রাজনৈতিক জোট ও দলগুলোর যুগপৎ ধারায় ঐক্যবদ্ধ বৃহত্তর গণআন্দোলন রাঙামাটি পার্বত্য জেলায় গড়ে তোলা হবে”।
তিনি সরকার ও শাসনব্যবস্থা পরিবর্তনের সংগ্রামে রাঙামাটি পার্বত্য জেলার পাহাড়ি-বাঙ্গালী দেশপ্রেমী জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
আজ ১৭ জুলাই-২০২৩ সোমবার বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি পার্বত্য জেলা কমিটি কার্যালয়ে জেলা কমটির সভাপতি মো. আবুল হাশেম এর সভাপতিত্বে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা, গণতন্ত্র মঞ্চের যুগপৎ আন্দোলনের যৌথ ঘোষণায় একাত্বতা প্রকাশ, গণতন্ত্র মঞ্চের ঘোষিত কেন্দ্রীয় রাজনৈতিক সকল কর্মসূচি রাঙামাটি পার্বত্য জেলায় আন্দোলন নতুন স্তরে উন্নীত করা এবং যুগপৎ আন্দোলনে গণ সংগঠনসহ জনসাধারনকে যুক্ত করা বিষয়ে আলোচনা সভায় এসব কথা বলেন।
আলোচনা সভা সঞ্চলনা করেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি পার্বত্য জেলা কমিটির সংগ্রামী সাধারন সম্পাদক বিপ্লবী নারী জুঁই চাকমা।
এসময় উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাঃ বাদল বরণ বড়ুয়া, সদর উপজেলা কমিটির সভাপতি এমেলী চৌধুরী, জেলা কমিটির সদস্য আব্দুল হালিম, বাংলাদেশ ভূমিহীন সংহতির সহ সভাপতি আরতি চাকমা, রাখি ত্রিপুরা, সান্তনা চাকমা, বিরো কুমার চাকমা, অরুনজিতা চাকমা, রেনুকা চাকমা, বকুল বড়ুয়া, রিকু সেন, শিখা রানী দে, চঞ্চলা চাকমা, মাতৃদেবী চাকমা ও বানেছা বেগম প্রমূখ।





ছবিঘর এর আরও খবর

ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা
গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ  দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ  খসে পড়েছে হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ