শিরোনাম:
●   ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
ঢাকা, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
রবিবার ● ২০ আগস্ট ২০২৩
প্রথম পাতা » রাজধানী » আগামী জাতীয় নির্বাচন ব্যর্থ হলে বরং এদেশে কথিত জংগীবাদী - মৌলবাদী তৎপরতার জমিন উর্বর হবে
প্রথম পাতা » রাজধানী » আগামী জাতীয় নির্বাচন ব্যর্থ হলে বরং এদেশে কথিত জংগীবাদী - মৌলবাদী তৎপরতার জমিন উর্বর হবে
২৪৯ বার পঠিত
রবিবার ● ২০ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আগামী জাতীয় নির্বাচন ব্যর্থ হলে বরং এদেশে কথিত জংগীবাদী - মৌলবাদী তৎপরতার জমিন উর্বর হবে

ছবি : সাইফুল হক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে বলেছেন, ভারতের আনন্দবাজার পত্রিকায় একটি প্রতিবেদনকে বাংলাদেশ ও বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সম্পর্কে ভারত সরকারের রাজনৈতিক অবস্থান হিসাবে বিবেচনা করাটা ভুল হতে পারে ; তা হবে নিছক সরলীকরণ। তিনি উল্লেখ করেন, আগামী জাতীয় নির্বাচনকেন্দ্রীক বাংলাদেশের রাজনৈতিক ঘটনা প্রবাহ সম্পর্কে মন্তব্যের ক্ষেত্রে ভারতের নীতিনির্ধারকেরা এবার দৃশ্যমানভাবে অনেক সতর্ক ও সাবধানী।বেশ কিছুকাল ধরে তারা বলে আসছেন যে,ভারত বিশেষ কোন দল নয়, বাংলাদেশের জনগণ ও এখানকার রাজনৈতিক দলসমূহের সাথে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী। আগামী নির্বাচনসহ গোটা বিষয়কে তারা এবার যৌক্তিকভাবেই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসাবেই বিবেচনা করার কথা বলে আসছে।
বিবৃতিতে তিনি বলেন, ২০১৪ ও ২০১৮ সালে ভারত সরকার যেভাবে আওয়ামী লীগের একতরফা জ্বালিয়াতির নির্বাচনে অপ্রত্যাশিতভাবে সহযোগির ভূমিকা পালন করেছিল এবার তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সেই অবস্থান থেকে সরে আসছে বলে অনুমান করা যায়।তারপরও তারা যদি আরও একবার শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখার স্বপক্ষে মার্কিন প্রশাসনের কাছে কোন কুটনৈতিক নোট প্রেরণ করে তা হবে দূর্ভাগ্যজনক ও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিল।
বিবৃতিতে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিবেশী হিসাবে ভারতের সরকার ও তাদের জনগণ এবার বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, অবাধ,নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনসহ গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে দাঁড়াবে- এটাই কাম্য। ভোটের নিয়মতান্ত্রিক পথে আগামীতে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে দুই দেশের মধ্যে বরং সৌহার্দ্য ও সহযোগিতা নতুন মাত্রা পেতে পারে।
তিনি সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, জবরদস্তি করে বাংলাদেশে আর একটি একতরফা নির্বাচনী তামাশার চেষ্টা হলে এবং ২০১৪ ও ২০১৮ সালের মত আর একটি ব্যর্থ নির্বাচন বরং একদিকে অস্থিতিশীলতা আরও বাড়িয়ে তুলবে, আর অন্যদিকে জংগীবাদী - মৌলবাদী তৎপরতার জমিন আরও উর্বর করবে।
তিনি বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অভিযাত্রায় সকল উন্নয়ন সহযোগিদের এ দেশের মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।





রাজধানী এর আরও খবর

ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা
গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
স্বাধীনতার সাড়ে পাঁচ  দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
ইরানে  মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ  আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ
২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ  খসে পড়েছে হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
১২ ফেব্রুয়ারীর নির্বাচন দৃশ্যত শান্তিপূর্ণ হলেও টাকার খেলা, পেশীশক্তি, ম্যানিপুলেশান ও ধর্মের ব্যবহার রোধ করতে তেমন পারেনি ১২ ফেব্রুয়ারীর নির্বাচন দৃশ্যত শান্তিপূর্ণ হলেও টাকার খেলা, পেশীশক্তি, ম্যানিপুলেশান ও ধর্মের ব্যবহার রোধ করতে তেমন পারেনি
প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন
আগামী ১০০ দিনের কাজের অগ্রাধিকার নির্ধারণ করুন আগামী ১০০ দিনের কাজের অগ্রাধিকার নির্ধারণ করুন

আর্কাইভ