সোমবার ● ২৯ জুন ২০২০
প্রথম পাতা » ছবিঘর » লঞ্চ ডুবিতে হতাহতের ঘটনায় বাম জোটের শোক প্রকাশ
লঞ্চ ডুবিতে হতাহতের ঘটনায় বাম জোটের শোক প্রকাশ
সংবাদ বিজ্ঞপ্তি :: বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ অপর এক বিবৃতিতে আজ ঢাকার সদরঘাটে লঞ্চ ডুবিতে প্রায় অর্ধশতাধিক নিরীহ যাত্রীর হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমদেনা জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, করোনাকালে যখন খুব বেশি যাত্রী নাই তখন লঞ্চ ডুবির ঘটনা খুবই দুঃখজনক ও উদ্বেগের। নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন থেকেই ফিটনেসবিহীন ও উপযুক্ত ডিজাইন ছাড়া এবং অদক্ষ সারেঙ দ্বারা যাত্রীবাহী লঞ্চ চালনার কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটে আসছে। দুর্ঘটনার পর যখন জনগণের মধ্যে ক্ষোভ দেখা দেয় তখন সরকার, নৌ-মন্ত্রণালয় ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিলেও সময় পেরোনোর পর আর কোন ব্যবস্থা নেয়া হয় না। এর ফলে একের পর এক দুর্ঘটনা ঘটে চলছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ নৌ দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও নিহত-আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং লঞ্চ ডুবির জন্য দায়ীদের তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।




ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা
গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা