বুধবার ● ১ জুলাই ২০২০
প্রথম পাতা » ছবিঘর » নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার, নির্যাতন, খুন-গুমসহ নানা হয়রানি করা হচ্ছে : ইউপিডিএফ
নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার, নির্যাতন, খুন-গুমসহ নানা হয়রানি করা হচ্ছে : ইউপিডিএফ
বিজ্ঞপ্তি :: ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অনি চাকমা আজ ০১ জুলাই ২০২০, বুধবার এক বিবৃতিতে জেলার পানছড়ি থেকে তিন ইউপিডিএফ সদস্যকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং তাদের নিঃশর্ত মুক্তির দাবি করেছেন।
বিবৃতিতে তিনি অভিযোগ করে বলেন, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার সময় সেনাবাহিনীর একটি দল পুজগাঙের বৈদ্যপাড়া থেকে তিন ইউপিডিএফ সদস্যকে কোন প্রকার ওয়ারেন্ট ছাড়াই ঘুম থেকে তুলে অন্যায়ভাবে গ্রেফতার করে নিয়ে যায়।
গ্রেফতারকৃতরা হলেন-১.প্রদীপ ময় চাকমা (৪৫), পিতা- মৃত হিরন্ময় চাকমা, গ্রাম- যাদুগানালা, কিয়াংঘাট ইউপি, মহালছড়ি উপজেলা, ২. মন্টু চাকমা ওরফে সুশীল (৪৫), পিতা সারদা চাকমা, গ্রাম- বাবুরো পাড়া, উল্টাছড়ি ইউপি, পানছড়ি উপজেলা ও ৩. গুরি লাল চাকমা ওরফে কয়েন (৩৫), পিতা- সুখ্যা চাকমা, গ্রাম- অক্ষয় পাড়া, পানছড়ি উপজেলা।
বিবৃতিতে তিনি রাতের আঁধারে এ গ্রেফতারের ঘটনাকে মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে বলেন, করোনা মহামারীর পরিস্থিতিতে যেখানে মানুষ আতঙ্কগ্রস্ত সেখানে পার্বত্য চট্টগ্রামে চলছে অন্যায় ধরপাকড় ও দমন-পীড়নের মহোৎসব। নিপীড়িত জনগণের ন্যায়সঙ্গত আন্দোলন স্তব্ধ করে দেয়ার লক্ষ্যে পরিকল্পিতভাবে ইউপিডিএফ নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার, নির্যাতন, খুন-গুমসহ নানা হয়রানি করা হচ্ছে।
বিবৃতিতে ইউপিডিএফ নেতা অবিলম্বে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি ও অন্যায় গ্রেফতার, নির্যাতনসহ মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবি জানিয়েছেন।




ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা
গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা