শিরোনাম:
●   ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
বুধবার ● ২৭ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » ছবিঘর » গণতন্ত্র মঞ্চের পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের হামলার নিন্দা
প্রথম পাতা » ছবিঘর » গণতন্ত্র মঞ্চের পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের হামলার নিন্দা
২৯২ বার পঠিত
বুধবার ● ২৭ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গণতন্ত্র মঞ্চের পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের হামলার নিন্দা

--- আজ ২৬শে ডিসেম্বর ২০২৩ বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের নেতৃবৃন্দ গণমাধ্যমে প্রদত্ত এক বিজ্ঞপ্তিতে বলেন, গণতন্ত্র মঞ্চের পূর্ব ঘোষিত গণসংযোগ কর্মসূচি মতিঝিল বাংলাদেশ ব্যাংকের সামনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক, গণতন্ত্র মঞ্চের বর্তমান সমন্বয়ক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, জাতীয় সমাজতান্ত্রিক দল - জে এস ডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমান সহ জাতীয় নেতৃবৃন্দ এই সমাবেশে উপস্থিত থেকে বক্তৃতা করেন । বক্তৃতার পর গণসংযোগ করতে মতিঝিল থেকে ইত্তেফাক মোড়ের দিকে যাওয়ার সময় পুলিশ এসে বাধা প্রদান করে । সমাবেশ শুরুর পূর্বেও পুলিশ এসে বাঁধা দিয়েছে। নেতৃবৃন্দের সাথে আলাপ-আলোচনা পরে সমাবেশ করতে দিলেও সমাবেশ শেষে লিফলেট বিতরণ করতে গেলে বাধা দেয় এবং হামলা করে ব্যানার কেড়ে নিয়ে নেয়। এ সময় পুলিশের সাথে ধস্তাধস্তিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি ও জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন মাটিতে লুটিয়ে পড়েন এবং আহত হন। এসময় গণতন্ত্র মঞ্চের আরো ১৫ থেকে ২০ জন নেতাকর্মী আহত হন। পুলিশের এই হামলায় পড়ে গিয়ে জননেতা সাইফুল হক কোমড়ে আঘাত পান। প্রাথমিক চিকিৎসার পর ডাঃ এর পরামর্শে এখন সজ্জাশায়ী আছেন।
গণতন্ত্র মঞ্চের শান্তিপূর্ণ এ কর্মসূচিতে বিনা উস্কানিতে পুলিশের হামলা ও আক্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, সরকার গায়ের জোরে একতারফা ভাবে পাতানো একটি নির্বাচন অনুষ্ঠিত করতে যাচ্ছে।
সরকারের এ পাতানো নির্বাচন ইতিপূর্বে জনগণ বর্জন করেছে, প্রত্যাখ্যান করেছে। আগামী ৭ জানুয়ারি জনগণ এই নির্বাচনে ভোট দিতে যাবে না।
নেতৃবৃন্দ সরকারের উদ্দেশ্যে বলেন, জনগণের দাবি মেনে নিয়ে এই সরকারের পদত্যাগ, জাতীয় সংসদ বিলুপ্তি ঘোষণা করে, অন্তর্বর্তীকালীন নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিয়ে এই রাজনৈতিক সংকট মোকাবেলা করুন। অন্যথায় জনগণ রাজপথ ছাড়বে না। আপনাদের এই এক তরফা নির্বাচনে অংশগ্রহণ করবে না, ভোটও দেবে না।
গণতন্ত্র মঞ্চ জনগণকে সেই আহ্বান জানানোর জন্যই এই গণসংযোগ কর্মসূচি পালন করছে।
নেতৃবৃন্দ অনতিবিলম্বে এই হামলাকারী পুলিশ সদস্যদের কে চিহ্নিত করে তাদের শাস্তির আওতায় আনার আহ্বান জানান। পাশাপাশি অবাধ সুষ্ঠু নির্বাচন লক্ষ্যে আগামী ৭ ই জানুয়ারি নির্বাচন বর্জন ও প্রত্যাখ্যান করে ভোট না দেওয়ার আহবান জানান।





ছবিঘর এর আরও খবর

ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা
গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ  দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ  খসে পড়েছে হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ