শিরোনাম:
●   ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
ঢাকা, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
মঙ্গলবার ● ২৩ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » ছবিঘর » বাজার নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা বক্তৃতা - বিবৃতি আর মিডিয়াতেই সীমাবদ্ধ : সাইফুল হক
প্রথম পাতা » ছবিঘর » বাজার নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা বক্তৃতা - বিবৃতি আর মিডিয়াতেই সীমাবদ্ধ : সাইফুল হক
২৪৬ বার পঠিত
মঙ্গলবার ● ২৩ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাজার নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা বক্তৃতা - বিবৃতি আর মিডিয়াতেই সীমাবদ্ধ : সাইফুল হক

--- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, বাজারের উপর সরকারের নিয়ন্ত্রণ বলে কিছু নেই।বাজার নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা বক্তৃতা - বিবৃতি আর মিডিয়াতেই সীমাবদ্ধ। তিনি বলেন, মুনাফালোভী সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবার ক্ষমতা সরকার হারিয়ে ফেলেছে। সরকারকে রাজনৈতিক সমর্থন দানের বিনিময়ে বাজার সিন্ডিকেটসমূহ যেন যথেচ্ছ মুনাফা হাতিয়ে নেবার লাইসেন্স নিয়ে নিয়েছে। তিনি বলেন, যে সংসদের ৬৭ শতাংশ ব্যবসায়ী আর ৯০ শতাংশ কোটিপতি ক্লাবের সদস্য তারা কিভাবে ভুক্তভোগী সাধারণ কোটি কোটি মানুষের কষ্ট বুঝবে! তিনি বলেন, মানুষ ৭ জানুয়ারীর ডামি নির্বাচন মানুষ বর্জন করায় তাদেরকে শাস্তি দিতে পর্যাপ্ত মজুদ সত্ত্বে রাতারাতি চালসহ খাদ্যপণ্যের দাম বাড়িয়ে দেয়া হোল কিনা - চিন্তার বিষয়।
তিনি বলেন, সরকারের ভুল পদক্ষেপ ও ব্যবসায়ী তোষণ নীতির কারণে বাজারে কয়েকটি ব্যবসায়ী গোষ্ঠীর একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে,মানুষের জীবন দূর্বিসহ হশে উঠেছে । দেখা যাচ্ছে এরা সরকারের চেয়েও শক্তিশালী। সরকার পরিচালনায় মানুষের ম্যান্ডেট নেয় বলে সরকার এদের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য কোন ব্যবস্থাও গ্রহণ করতে পারছেনা।
সরকারের আমদানিনির্ভর ভুলনীতির কারণে গ্যাসসহ জ্বালানি সংকটও চরমে।আন্তর্জাতিক বাজারে বেশকিছু পণ্যের দাম কমে এলেও দেশের বাজারে তার কোন ছাপ নেই।
তিনি বলেন, লুটেরা, মাফিয়া গোষ্ঠী, বিত্তবান আর ব্যবসায়ীরা ছাডা এই সরকারের আমলে কেউই নিরাপদ নয়।
তিনি বলেন সিন্ডিকেট তোষণকারী সরকারকে বিদায় দেয়া ছাডা মানুষের বাঁচার কোন পথ নেই।
আজ সকালে গাজীপুরের কালিয়াকৈরের বারইপাডায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অস্থায়ী কার্যালয় প্রাংগনে অনুষ্ঠিত উপজেলা কমিটির কর্মীসভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
পার্টির কালিয়াকৈর উপজেলা কমিটির সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, উপজেলা কমিটির সদস্য চান মিয়া,শফিকুল ইসলাম, মোহাম্মদ জুলহাস খান,সরোবর খান,আকাশ মিয়া,রশিদ ইসলাম, মোহাম্মদ রাজু, ইসরাফিল হোসেন,জাহাঙ্গীর আলম,রবিউল ইসলাম। মতিয়ার রহমান, নান্টু দাস প্রমুখ।





ছবিঘর এর আরও খবর

ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা
গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ  দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ  খসে পড়েছে হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ