শুক্রবার ● ২২ মার্চ ২০২৪
প্রথম পাতা » ছবিঘর » রিকশা শ্রমিকদের উপর পুলিশী হয়রানি বন্ধ করুন; তাদের মানবিক অধিকার নিশ্চিত করুন : সাইফুল হক
রিকশা শ্রমিকদের উপর পুলিশী হয়রানি বন্ধ করুন; তাদের মানবিক অধিকার নিশ্চিত করুন : সাইফুল হক
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, এই রোজার মাসেও দেশের লক্ষ লক্ষ পরিবারে হাহাকার। দেশের ৭০ শতাংশ মানুষের খাদ্যগ্রহণ কমে গেছে, অপুষ্টিতে ভুগছে কয়েক কোটি মানুষ।
তিনি বলেন, ব্যবসায়ীরা যেন আর এক সরকার। ব্যবসায়ীরা সরকারের কোন ব্যবস্থাকেই পাত্তা দিচ্ছনা। সরকারকে সমর্থনের বিনিময়ে তাদের সিন্ডিকেটসমূহ জনগণকে জিম্মি করে যা খুশী তাই করছে।তিনি বলেন, সরকার ও বৃহৎ সিন্ডিকেটের অশুভ আঁতাতের কারণে বাজারে নৈরাজ্য চলছে।
তিনি এই দূর্মূল্যের বাজারে বিপর্যয় রোধে ২৫ রোজার মধ্যে গরীব শ্রমজীবী পরিবারসমুহকে ন্যুনতম পাঁচ হাজার টাকা নগদ প্রদানের আহবান জানান। তিনি একই সাথে প্রতিমাসে এই পরিবারসমূহকে মহার্ঘ ভাতা হিসাবে ন্যুনতম দুই হাজার করে টাকা প্রদানের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন।
তিনি রিকশা শ্রমিকদের উপর পুলিশী হয়রানি বন্ধ করে পরিবেশবান্ধব রিকশা আধুনিকায়নের আহবান জানান।একইসাথে তিনি রিকশা শ্রমিকদের উপযুক্ত বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত, প্রয়োজনীয় রিকশা গ্যারেজের ব্যবস্থা করার দাবি জানান।
আজ বিকালে বিপ্লবী রিকশা শ্রমিক সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে তিনি উপরোক্ত আহবান জানান।
সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
রিকশা শ্রমিক সংহতির আহবায়ক কবি জামাল সিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন বিপ্লবী শ্রমিক সংহতির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক, আকবর খান,আবুল কালাম, মোহাম্মদ আহসান বেলাল, সোহেল রানা,রেজাউল ইসলাম, ইতি আকতার, রিপন মিয়া,ফরহাদুজ্জামান, আল আমিন, আনিসুল ইসলাম, রেজাউল করিম রেজা,শিমুল হোসেন, মোহাম্মদ হ্রুদয়,মোহাম্মদ রাজু প্রমুখ।
প্রতিনিধি সভায় আগামী ১৭ মে ২০২৪ সংগঠনের জাতীয় সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়।




গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন