শিরোনাম:
●   ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
বুধবার ● ২৯ মে ২০২৪
প্রথম পাতা » ছবিঘর » সাবেক সেনা ও পুলিশ প্রধানের কর্মকান্ড দূর্নীতি ও দূর্বৃত্তায়নের খণ্ডাংশ মাত্র
প্রথম পাতা » ছবিঘর » সাবেক সেনা ও পুলিশ প্রধানের কর্মকান্ড দূর্নীতি ও দূর্বৃত্তায়নের খণ্ডাংশ মাত্র
২৩৯ বার পঠিত
বুধবার ● ২৯ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাবেক সেনা ও পুলিশ প্রধানের কর্মকান্ড দূর্নীতি ও দূর্বৃত্তায়নের খণ্ডাংশ মাত্র

--- আজ বিকালে পার্টির রাজনৈতিক পরিষদের সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সাবেক সেনাবাহিনী প্রধান ও পুলিশ প্রধানের অপরাধমূলক কর্মকাণ্ডের যেটুকু প্রকাশিত হয়েছে তা দূর্নীতি ও দূর্বৃত্তায়নের খণ্ডাংশ মাত্র।হিমবাহের নয়ভাগের আট ভাগ যেমন পানির নীচে থাকে এদের অপরাধমূলক হাজারো তৎপরতারও বড় অংশই এখনও অজানা।সরকারকে টিকিয়ে রাখার উপঢৌকন হিসাবেই তারা তাদের অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছে। রাষ্ট্রীয় ক্ষমতার ছত্রছায়ায় এরকম শত শত মেগা অপরাধি গড়ে তোলা হয়েছে।এর দায়দায়িত্ব অবশ্যই সরকার ও সরকারি দলের।
তিনি বলেন, এদের সীমাহীন দূর্নীতি এবং ভারতে সরকার দলীয় এমপির নৃশংস হত্যাকাণ্ডের দায়দায়িত্ব সরকারের এড়িয়ে যাওয়ার কোন সুযোগ নেই।কারণ সরকার ও সরকারি দল গত দেড় দশক ধরে তারকা অপরাধীদের প্রধান আশ্রয় কেন্দ্রে পরিনত হয়েছে।
তিনি বলেন, ভোট ছাড়া ক্ষমতায় থাকতে যেয়ে সরকারের ভিতর বাইরে অসংখ্য অপরাধী ও দূর্বৃত্তদের জন্ম দেয়া হয়েছে। জবাবদিহিমূলক আইনের শাসনকে বিদায় দিয়ে বাস্তবে দেশকে নৈরাজ্যের পথে ঠেলে দেয়া হয়েছে। এই পরিস্থিতি চলতে দিলে দেশ অচিরে ভয়াবহ বিপর্যয়ে নিপতিত হবে।
এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে অবিলম্বে জনম্যান্ডেটহীন ডামি সরকারের পদত্যাগ, ডামি সংসদ বাতিল, বিশ্বাসযোগ্য নিরপেক্ষ নির্বাচন ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা জরুরী। একইসাথে গোটা রাষ্ট্র, সরকার ও সংবিধানের গণতান্ত্রিক রুপান্তরও জরুরী।
সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে রাজনৈতিক পরিষদের এই সভা অনুষ্ঠিত হয়।
পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, মীর মোফাজ্জল হোসেন মোশতাক ও মাহমুদ হোসেন।
সভায় আগামী ১৪ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচী চূড়ান্ত করা হয়।





ছবিঘর এর আরও খবর

ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা
গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ  দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ  খসে পড়েছে হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ