বৃহস্পতিবার ● ৪ জুলাই ২০২৪
প্রথম পাতা » ছবিঘর » রাঙামাটিতে তিন নারী পাচারকারীকে জেল হাজতে প্রেরন
রাঙামাটিতে তিন নারী পাচারকারীকে জেল হাজতে প্রেরন
স্টাফ রিপোর্টার :: পার্বত্য চট্টগ্রাম থেকে নারী পাচারের অভিযোগে পাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে বাঘাইছড়ি থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো : (১) সজীব চাকমা,(২) মামিয়া চাকমা (৩) জেসি চাকমা। গ্রেফতারকৃতদের আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরন করে।
বুধবার (৩ জুলাই) রাতে ঢাকায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সহায়তায় ঢাকার উত্তরা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
পরে আজ দুপুরে গ্রেফতারকৃতদের রাঙামাটি চীফ জুডিশিয়াল আদালতে তোলা হলে আমলী আদালত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট কাউসার পারভীন,আদালতে তোলা হয় পরে গ্রেফতারকৃতদের কারাগারে প্রেরণ করার আদেশ দেন
বাঘাইছড়ি থানার ওসি ইসতিয়াক আহমেদ এবং ওসি (তদন্ত) দৌসত মোহাম্মদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকার উত্তরার একটি বাসা থেকে পাচার চক্রের তিন সদস্য গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।
পুলিশ সূত্র জানায়, গত ১৯ জুন বাঘাইছড়ির কলেজ পড়ুয়া ছাত্রী প্রজ্ঞা চাকমাকে (১৭) রাঙামাটি শহর থেকে চীনে পাচারের উদ্দেশ্যে অপহরণ করে চক্রটি। পরে নিখোঁজ ডায়েরি করে ভুক্তভোগীর বাবা। ২৬ জুন ঢাকা থেকে এই কলেজ ছাত্রীকে উদ্ধার করা হলে ২৭ জুন রাঙামাটির বাঘাইছড়ি থানায় মামলা করে ওই কলেজ ছাত্রী।
মামলার পরই বাঘাইছড়ি থানার ওসি (তদন্ত) দৌসত মোহাম্মদ এবং এসআই মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম ঢাকায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সহায়তায় ঢাকার উত্তরায় অভিযানে যায়।
এ অভিযানে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার ৪ জুলাই-২০২৪ সকালে তাদের রাঙামাটির আদালতে নিয়ে আসা হয়েছে।




গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন