বুধবার ● ৪ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » ছবিঘর » জাতীয় সংগীত পরিবর্তনের প্রস্তাব হঠকারী : সাইফুল হক
জাতীয় সংগীত পরিবর্তনের প্রস্তাব হঠকারী : সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ ৪ সেপ্টেম্বর ২০২৪ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে কোন কোন বিশেষ মহল থেকে জাতীয় সংগীত পরিবর্তনের প্রস্তাবকে হঠকারী, আত্মঘাতী ও ঔদ্ধত্বমূলক হিসাবে আখ্যায়িত করেছেন এবং বলেছেন এইসব তৎপরতা মহান মুক্তিযুদ্ধের অবমাননার সামিল। তিনি বলেন, পরিস্থিতির সুযোগে এসব বেসামাল লাগামহীন কথাবার্তা দেশে বিভাজন ও বিভক্তির রাজনীতিকে নতুন করে আরও উসকিয়ে দেবে।
বিবৃতিতে তিনি বলেন, এসব দায়িত্বহীন আচরণ হাজারো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া ছাত্র জনতার গণঅভ্যুত্থানের গৌরব ও অর্জনকেও প্রশ্নবিদ্ধ করবে, যার দায়দায়িত্ব পরোক্ষভাবে অন্তর্বর্তী সরকারের কাঁধেও এসে পড়তে পারে। তিনি বলেন, এসব তৎপরতা চলতে দিলে পরাজিত ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসিত হবার রাস্তাই কেবল প্রশস্ত হবে।
তিনি এসব বেফাঁস উসকানিমূলক মন্তব্য ও তৎপরতা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানিয়েছেন।
আগামীকাল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ বন্যাপীড়িত অঞ্চলে যাবেন
আগামীকাল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ লক্ষীপুর - নোয়াখালীর কয়েকটি অঞ্চলে বন্যাপীড়িত মানুষের সাথে সাক্ষাৎ করবেন। নেতৃবৃন্দ তাদের কাছে কিছু খাদ্যসামগ্রী পৌঁছে দেবেন।




গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন