শনিবার ● ২১ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » ছবিঘর » পার্বত্য জেলাসমূহে সংকট উত্তরণে রাজনৈতিক সমাধানের পথ খুঁজুন
পার্বত্য জেলাসমূহে সংকট উত্তরণে রাজনৈতিক সমাধানের পথ খুঁজুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে খাগড়াছড়ি ও রাংগামাটিতে সংঘটিত সহিংসতা ও হতাহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং বলেছেন প্রানহানি, অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় যারা যুক্ত তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
তিনি বলেন, গত দুই দিনের ঘটনায় পাহাড়ি জনগোষ্ঠীসহ তিন জেলার সাধারণ মানুষের জানমালের গুরুতর নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানও আক্রান্ত হয়েছে। ভয় ও আতংকে জনজীবন অচল পড়েছে। বিশেষ স্বার্থান্বেষী মহল সাম্প্রদায়িক উসকানি সৃষ্টিরও অপতৎপরতা অব্যাহত রেখেছে। তিনি বলেন, পাহাড়ে সহিংসতা চলতে দিলে তা দেশের নিরাপত্তা ঝুঁকিও বাড়িয়ে তুলতে পারে।
বিবৃতিতে তিনি বলেন, পার্বত্য তিন জেলার সংকটের কোন সামরিক সমাধান নেই; রাজনৈতিকভাবেই সংকটের সমাধান করতে হবে। আগেকার সরকারগুলোর জোর জবরদস্তি করে দমন করে শাসন করার নীতি কৌশল এখন পরিবর্তন করতে হবে। তিনি বলেন, পার্বত্য তিন জেলার পাহাড়ি জনগোষ্ঠী ও বাংগালীদের মধ্যকার অবিশ্বাস, অনাস্থা, অস্থিরতা ও বিরোধের রাজনৈতিক সমাধান বের করতে হবে।তিনি বলেন, ১৯৯৭ সালে স্বাক্ষরিত শান্তিচুক্তি পাহাড়ে শান্তি আনতে পারেনি। গোটা শান্তিচুক্তির পর্যালোচনাও জরুরী হয়ে পড়েছে।
তিনি অনতিবিলম্বে পার্বত্য জেলাসমূহে সামরিক - বেসামরিক সকল ধরনের সহিংসতা বন্ধ করে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরী ভিত্তিতে কার্যকরি পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন। একইসাথে তিনি সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারসমূহের পুনর্বাসনেরও দাবি জানান।




গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন