বৃহস্পতিবার ● ১০ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » ছবিঘর » শারদীয় উৎসর সম্প্রীতির বন্ধন আরও জোরদার করবে
শারদীয় উৎসর সম্প্রীতির বন্ধন আরও জোরদার করবে
শারদীয় দূর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা বিনিময় করতে আজ বিকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ সেখানে ভক্ত ও পূজারীদের শুভেচ্ছা জানান, তাদের সাথে সৌহার্দ বিনিময় করেন।
গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, জাতীয় সমাজতান্ত্রিক দল - জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন,ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম মহাসচিব নেতা হাবিবুর রহমান হাবিব, জেএসডির কেন্দ্রীয় নেতা এডভোকেট বেলায়েত হোসেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা আকবর খান, গণসংহতি আন্দোলনের সম্পাদকমন্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, মীর মোফাজ্জল হোসেন মোশতাক প্রমুখ।
উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতৃবৃন্দ শুভেচ্ছা জানিয়ে বলেন, দেবী দূর্গা সকল অশুভের বিরুদ্ধে মানবকল্যানের বারতা নিয়ে আসেন; দূর্গতিনাশিনী দেবী অসুরের বিরুদ্ধে মানুষকে উদ্বুদ্ধ করেন।
তারা বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে জনগণের ঐক্য আর যুথবদ্ধতাই আমাদের শক্তি ; বৈচিত্রের মধ্যেই আবার আমাদের শক্তি।
তারা বলেন, ধর্ম বিশ্বাসের কারনে রাষ্ট্র তার নাগরিকদের মধ্যে কোনরুপ বৈষম্য করতে পারেনা। তারা বলেন, ২০২৪ এর ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের পরিস্কার ডাক সকল পর্যায়ের বৈষম্যের বিলোপ সাধন।
নেতৃবৃন্দ বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় সবাইকে জনগণের সকল অংশকে যুক্ত করতে হবে।
নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারকার শারদীয় উৎসব সম্প্রীতির নতুন মেলবন্ধন নির্মাণ করবে।




ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা
গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা