শিরোনাম:
●   ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
শুক্রবার ● ১৮ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » ছবিঘর » এদেশের মানুষ এখনও গণতন্ত্র বলতে ভোটকেই বোঝে
প্রথম পাতা » ছবিঘর » এদেশের মানুষ এখনও গণতন্ত্র বলতে ভোটকেই বোঝে
১৯৮ বার পঠিত
শুক্রবার ● ১৮ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এদেশের মানুষ এখনও গণতন্ত্র বলতে ভোটকেই বোঝে

--- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য গণতান্ত্রিক মূল্যবোধসম্পন্ন মানুষ ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের কোন বিকল্প নেই। তিনি বলেন, শাসকেরা ক্ষমতায় এসে গণতন্ত্রের কথা বলে প্রথমে গণতন্ত্রকে ধ্বংস করেছে, তাকে বনবাসে পাঠিয়েছে ;গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দূর্বল ও অকার্যকর করে দেয়।

তিনি বলেন, গণতন্ত্রের রক্ষাকবচ সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ; কিন্তু বিগত বছরগুলোতে এই সাংবিধানিক প্রতিষ্ঠানসমুকে আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পর্যবসিত করা হয়েছে। তিনি সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে পুনর্গঠনের জন্য জরুরী ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানান।

তিনি বলেন, এদেশের মানুষ এখনও গণতন্ত্র বলতে ভোটকেই বোঝে। পতিত আওয়ামী ফ্যাসিবাদী শাসকেরা জনগণের এই ভোটের অধিকারকেই কেড়ে নিয়েছিল। তিনি মানুষের এই ভোটের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি গোটা নির্বাচনী ব্যবস্থার গুণগত সংস্কারের দাবি জানান।

শেখ আবদুর নূর বলেন, জনগণের সত্যিকারের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে না পারলে গণতন্ত্রের কথাবার্তা অর্থহীন। তিনি সংখ্যাআনুপাতিক প্রতিনিধিত্বের উপরও জোর দেন।

মতবিনিময় সভায় অংশ নেন গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের আহবায়ক শেখ আবদুর নূর, সদস্য সচিব বাবর চৌধুরী, পরিষদের সদস্য নাসিরুদ্দিন তন্ময়, মাসুদুর রহমান মল্লিক, মীর রেজাউল আলম , আবু শাহাদাত জাহিদ, জোনায়েত হোসেন,আমজাদ হোসেন,বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক প্রমুখ।

মতবিনিময় সভায় নেতৃবৃন্দ গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গড়ে তোলার আশু ও দীর্ঘমেয়াদি কাজ সম্পর্কে খোলামেলা আলোচনা করেন।

সকালে সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় শুরুতে ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।





ছবিঘর এর আরও খবর

ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা
গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ  দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ  খসে পড়েছে হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ