ঢাকা | বঙ্গাব্দ

“কঠোর নজরদারিতে নাশকতার পরিকল্পনা ব্যর্থ”

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 24, 2026 ইং
“কঠোর নজরদারিতে নাশকতার পরিকল্পনা ব্যর্থ” ছবির ক্যাপশন: দিনভর সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসার সদস্যদের সতর্ক অবস্থান দেখা যায় বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায়।
ad728

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও অপতৎপরতা ঠেকাতে রাজধানীসহ সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার (২৩ জুন) দিনভর সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসার সদস্যদের সতর্ক অবস্থান দেখা যায় বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায়। নিউজ লেখা অবধিও কোন বড় ধরণের ঘটনার তথ্য পাওয়া যায় নি। 

রাজধানীর প্রধান সড়ক, মোড় ও প্রবেশপথে বসানো হয় একাধিক চেকপোস্ট। সেখানে যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং চলাচলে নজরদারি জোরদার করা হয়। পাশাপাশি মোবাইল টহল ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ দাবি করেন, আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর আড়ালে মিছিল-সমাবেশ ও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির পরিকল্পনা করেছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে সেই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয়নি।

মঙ্গলবার সকালে পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়ায় এক ব্রিফিংয়ে তিনি বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে জমায়েত ও মিছিলের পরিকল্পনার তথ্য আগে থেকেই গোয়েন্দা সংস্থাগুলোর কাছে ছিল। এর ভিত্তিতে তিন দিন ধরে ঢাকার প্রবেশমুখ, বাস ও ট্রেন স্টেশনসহ গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।

ডিএমপি কমিশনার আরও জানান, বাইরের জেলা থেকে সমর্থকদের ঢাকায় আনার পরিকল্পনার তথ্যও ছিল। এ কারণে সীমান্তবর্তী এলাকা, বিভিন্ন আবাসিক মেস, হোটেল এবং সম্ভাব্য অবস্থানস্থলে তল্লাশি চালানো হয়।

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের পাশাপাশি ডিবি, সিটিটিসি, এসবি ও আইএডির সদস্যরা সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন। এছাড়া র‍্যাব, বিজিবি ও আনসার সদস্যদেরও ব্যাপক উপস্থিতি ছিল গুরুত্বপূর্ণ এলাকায়।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মালয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী