ঢাকা | বঙ্গাব্দ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রায় ৫৯ হাজার ভবন ক্ষতিগ্রস্তের আশঙ্কা, বলছে স্যাটেলাইট বিশ্লেষণ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 1, 2026 ইং
ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রায় ৫৯ হাজার ভবন ক্ষতিগ্রস্তের আশঙ্কা, বলছে স্যাটেলাইট বিশ্লেষণ ছবির ক্যাপশন: ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রায় ৫৯ হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস
ad728

ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে প্রায় ৫৯ হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গবেষকরা। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবং ইউরোপীয় মহাকাশ সংস্থার (ইএসএ) স্যাটেলাইট তথ্য বিশ্লেষণ করে এ প্রাথমিক ধারণা পাওয়া গেছে।

স্থানীয় সময় গত বুধবার সন্ধ্যায় ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দেশটির কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ ঘটনায় এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৭০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত এক শতাব্দীতে এটিকে ভেনেজুয়েলার সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প হিসেবে বিবেচনা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষক কোরে স্কার এবং জেমন ভন ডেন হোয়েক স্যাটেলাইট রাডার ডাটা বিশ্লেষণ করে জানিয়েছেন, গত ২৫ জুনের উচ্চ রেজ্যুলেশনের চিত্রে প্রায় ৫৮ হাজার ৮৭০টি ভবনে ক্ষয়ক্ষতি বা ধ্বংসের সম্ভাব্য চিহ্ন পাওয়া গেছে।

গবেষকরা ইউরোপীয় মহাকাশ সংস্থার উচ্চ রেজ্যুলেশনের রাডার চিত্রের ভিত্তিতে এই তথ্য উপস্থাপন করেন। তারা জানান, এটি একটি প্রাথমিক ও তাৎক্ষণিক বিশ্লেষণ, যেখানে ভূ-পৃষ্ঠের আকস্মিক পরিবর্তনের চিহ্ন শনাক্ত করা হয়েছে, যা ব্যাপক ক্ষয়ক্ষতির ইঙ্গিত বহন করে।

তবে গবেষকরা সতর্ক করে বলেছেন, স্যাটেলাইটভিত্তিক এই বিশ্লেষণকে সরেজমিন পর্যবেক্ষণের বিকল্প হিসেবে দেখা উচিত নয়। তাদের ভাষায়, এটি কেবল ক্ষয়ক্ষতির একটি সম্ভাব্য নির্দেশক, যা মাঠ পর্যায়ের তথ্যের মাধ্যমে নিশ্চিত করা প্রয়োজন।

অন্যদিকে, ভেনেজুয়েলা সরকার জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত ৮৫৫টি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ১৮৯টি ভবন সম্পূর্ণভাবে ধসে পড়েছে।

ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণে উদ্ধার ও মূল্যায়ন কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ