সোমবার ● ৪ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » ছবিঘর » তিনমাসেও অন্তর্বর্তী সরকার তাদের রাজনৈতিক অগ্রাধিকার নির্দিষ্ট করতে পারেনি
তিনমাসেও অন্তর্বর্তী সরকার তাদের রাজনৈতিক অগ্রাধিকার নির্দিষ্ট করতে পারেনি
আজ বিকালে গাইবান্ধায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সমাবেশে সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন, ক্ষমতা গ্রহণের তিনমাস পার হলেও অন্তর্বর্তী সরকার এখনও তাদের রাজনৈতিক অগ্রাধিকার নির্দিষ্ট করতে পারেনি। তিনি অনতিবিলম্বে সরকারকে নির্বাচনের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক উত্তরণের রোড়ম্যাপ প্রকাশের আহবান জানান। তিনি বলেন, এই সরকারের বড় পরীক্ষা হচ্ছে অবাধ নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে সম্মানের সাথে বিদায় নেয়া।
তিনি বলেন, সংস্কার কার্যকরী করতে হলে রাজনৈতিক দলসমূহের সাথে সংস্কার কমিশনসমূহের বৈঠক করা জরুরী। রাজনৈতিক দলসমূহকে আস্থায় নিতে না পারলে কোন সংস্কার উদ্যোগই সফল হবেনা। এজন্য তিনি রাজনৈতিক দলসমূহের সাথে সরকার ও সংস্কার কমিশনঅসমূহের দূরত্ব কমিয়ে আনা দরকার।
তিনি বলেন, সংবিধান পরিবর্তন বা বাতিল করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়।তারা সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের ব্যাপারে রাজনৈতিক দল ও গুরুত্বপূর্ণ অংশীজনদের মধ্যে মতৈক্য প্রতিষ্ঠায় তারা উদ্যোগ নিতে পারেনেই ।
তিনি বলেন, বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার আমূল পরিবর্তন ছাড়া অবাধ, গণতান্ত্রিক ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়।তিনি নির্বাচনী ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানান।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, বাজার পরিস্থিতি এখনও বেসামাল ও লাগামহীন। সরকারের দূর্বলতার সুযোগ নিয়ে মুনাফাখোর বাজার সিন্ডিকেট তাদের দৌরাত্ম অব্যাহত রেখেছে। মিলারদের কারসাজিতে মাত্র এক সপ্তাহে চালের দাম বস্তা প্রতি আডাইশত টাকা বৃদ্ধি করা হয়েছে। তিনি জরুরী ভিত্তিতে বাজার নিয়ন্ত্রণের পদক্ষেপ নেবার আহবান জানান।
গাইবান্ধা পৌরপার্ক শহীদ মিনার চত্তরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
পার্টির গাইবান্ধা জেলা কমিটির সম্পাদক ফিরোজ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আনছার আলী দুলাল, পার্টির গাইবান্ধা জেলার সংগঠক আতোয়ার রহমান নান্নু প্রমুখ।
সমাবেশে বহ্নিশিখা জামালী বলেন, গণঅভ্যুত্থান পরিবর্তনের যে সম্ভাবনা জাগিয়ে তুলেছে তাকে বাস্তবায়ন করতে হবে।তিনি বলেন, বৈষম্যহীন রাষ্ট ও সমাজ গঠনের মধ্য দিয়েই অভ্যুত্থানের হাজারো শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে।
আকবর খান বলেন, অন্তর্বরৃতী সরকারকে পথ হারালে চলবেনা। তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা দরকার।
আনছার আলী দুলাল বলেন, বাজার নিয়ন্ত্রণ করতে না পারলে সরকারের কোন সংস্কার পদক্ষেপও কার্যকরি হবেনা।তিনি বন্ধ চিনিকল চালুর দাবি জানান।
সমাবেশের শুরুতে গত জুলাই - আগস্টের ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের শহীদ আবু সাঈদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দুই শহীদ বদিউজ্জামাল ও আবদুল লতিফসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।




ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা
গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা