ঢাকা | বঙ্গাব্দ

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 28, 2026 ইং
এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর ছবির ক্যাপশন: প্রতিটি পরীক্ষা কেন্দ্রে কঠোর নজরদারি নিশ্চিত করার নির্দেশনা
ad728

আসন্ন উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল এবং নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে দেশের সব পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (২৭ জুন) রাজশাহী কেন্দ্রীয় কারাগারের মিলনায়তনে আয়োজিত এক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ নির্দেশনা দেন। সভায় রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সচিবদের সঙ্গে মতবিনিময় করেন শিক্ষামন্ত্রী।

সভায় শিক্ষামন্ত্রী বলেন, আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষা অবশ্যই সুষ্ঠু, স্বচ্ছ এবং নকলমুক্ত পরিবেশে আয়োজন করতে হবে। এ লক্ষ্যে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে কঠোর নজরদারি নিশ্চিত করার পাশাপাশি প্রতিটি পরীক্ষার কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, পরীক্ষা পরিচালনায় সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে এবং কোনো ধরনের অনিয়ম বা প্রশ্নফাঁসের সুযোগ যাতে না থাকে, তা নিশ্চিত করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক কাজি শহিদুল ইসলাম, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী এবং বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সচিবরা।

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী জানান, এবার রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে আটটি জেলায় মোট ২০৮টি পরীক্ষা কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর বোর্ডটির অধীনে মোট ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন পরীক্ষার্থী অংশ নেবেন।

আগামী ২ জুলাই শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাকে কেন্দ্র করে সারাদেশে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার কাজ চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে