শিরোনাম:
●   ভাষা শহীদেরা আমাদের স্বাধীন রাষ্ট্র গঠনের জমিন তৈরী করে দিয়েছিল ●   রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী ●   আগামী ১০০ দিনের কাজের অগ্রাধিকার নির্ধারণ করুন ●   বিএনপি সরকার পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি মূল্যায়নের বিষয়ে বিবেচনা পূর্বক বড়ুয়া সংগঠনের কর্মসূচী ঘোষণা করা হবে ●   পুলিং এজেন্টের কারণে ভোট গণনার সময় কোদাল মার্কার ভোট অন্য মার্কায় যোগ করে দেয়া হয়েছে ●   রাঙামাটি-২৯৯ আসনে দীপেন দেওয়ানকে জুঁই চাকমার অভিনন্দন ●   নারী ভোটাররা আমাকে পেয়ে বুকে জড়িয়ে ধরেছেন : জুঁই চাকমা ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   রাজস্থলী উপজেলা পর্যটন শিল্প গড়ে তোলার উপযুক্ত স্থান : জুঁই চাকমা ●   রাঙামাটিতে ভোটাররা স্বাধীনভাবে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করার পরিবেশ এখনো দেখা যাচ্ছেনা : জুঁই চাকমা
ঢাকা, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
সোমবার ● ২ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » ছবিঘর » মোকলেছুর রহমান এর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
প্রথম পাতা » ছবিঘর » মোকলেছুর রহমান এর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
২৮২ বার পঠিত
সোমবার ● ২ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মোকলেছুর রহমান এর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক

--- ১ ডিসেম্বর রবিবার সন্ধ্যা ৬.৪০ মিনিটে ভাগলপুর জহুরুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কমরেড মোকলেছুর রহমান শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার এই অকাল মৃত্যুতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এক শোকবার্তায় গভীর শোক জানিয়েছেন। তিনি বলেছেন কমরেড মোকলেছুর রহমান তার জীবনের পুরোটা সময় ব্যয় করেছেন শ্রমজীবী - মেহনতী - খেটে খাওয়া মানুষের অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক মুক্তির জন্য লড়াই সংগ্রাম করে। রাজনৈতিক জীবনের শুরু থেকে জীবনের শেষ সময় পর্যন্ত শ্রমিক শ্রেণীর মুক্তির একমাত্র পথ মার্ক্সবাদ- লেনিনবাদ এর বিপ্লবী মতাদর্শের প্রতি তার ছিল অবিচল আস্থা ও বিশ্বাস। নানা ঘাত প্রতিঘাত, সংকট, সমস্যা ও প্রতিকুল পরিস্থিতি মোকাবেলা করে তিনি বৈপ্লবিক জীবন বাঁচিয়ে রেখেছিলেন। তিনি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য ছিলেন। কিছু দিন তিনি বিপ্লবী কৃষক সংহতির দায়িত্বও পালন করেছেন। পুরান ঢাকায় গড়ে উঠা ছোট ছোট জুতার কারখানায় শ্রমিকদের নিয়ে বিপ্লবী পাদুকা শিল্প শ্রমিক সংহতি নামক সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে কমরেড মোকলেছুর রহমান গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বিপ্লবী পাদুকা শিল্প শ্রমিক সংহতির উপদেষ্টাও ছিলেন আমৃত্যু।
কমরেড মোকলেছুর রহমানের মত এমন দক্ষ গণভিত্তি সম্পূর্ণ গ্রামীণ সংগঠক এই সময়ে পার্টিতে পাওয়াটা কঠিন। তার এই প্রায়ানে শ্রমিক ,কৃষক ও মেহনতী মানুষ তাদের অত্যান্ত নিকটতম আপনজনকে হারালো ,যা তাদের মুক্তির লড়াইয়ে অপুরনীয় ক্ষতির সমতুল্য।
কমরেড মোকলেছুর রহমান ব্যক্তি জীবনে চার পুত্র এবং এক কন্যা সন্তানের জনক। তার জীবন সঙ্গিনি ও তার সন্তানেরা সবাই তার এই সমাজতান্ত্রিক মতাদর্শ ও রাজনীতিকে সমর্থন ও সহযোগীতা করেছেন। তার এক পুত্র এডভোকেট ফাইজুর রহমান মনির বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সংগঠক এবং আরেক পুত্র বিপ্লবী ছাত্র সংহতির কেন্দ্রীয় নেতা। তার পুরো পরিবার এবং আমাদের পার্টি প্রায় একটি পরিবারের মত।
আমাদের বহুদশকের এই সহযোদ্ধার অকাল প্রায়াণে তার সংগ্রামী জীবনের প্রতি পার্টির পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও রক্তিম সালাম জানাই।





ছবিঘর এর আরও খবর

ভাষা শহীদেরা আমাদের স্বাধীন রাষ্ট্র গঠনের জমিন তৈরী করে দিয়েছিল ভাষা শহীদেরা আমাদের স্বাধীন রাষ্ট্র গঠনের জমিন তৈরী করে দিয়েছিল
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
আগামী ১০০ দিনের কাজের অগ্রাধিকার নির্ধারণ করুন আগামী ১০০ দিনের কাজের অগ্রাধিকার নির্ধারণ করুন
বিএনপি সরকার পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি মূল্যায়নের বিষয়ে বিবেচনা পূর্বক বড়ুয়া সংগঠনের কর্মসূচী ঘোষণা করা হবে বিএনপি সরকার পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি মূল্যায়নের বিষয়ে বিবেচনা পূর্বক বড়ুয়া সংগঠনের কর্মসূচী ঘোষণা করা হবে
পুলিং এজেন্টের কারণে ভোট গণনার সময় কোদাল মার্কার ভোট অন্য মার্কায় যোগ করে দেয়া হয়েছে পুলিং এজেন্টের কারণে ভোট গণনার সময় কোদাল মার্কার ভোট অন্য মার্কায় যোগ করে দেয়া হয়েছে
রাঙামাটি-২৯৯ আসনে দীপেন দেওয়ানকে জুঁই চাকমার অভিনন্দন রাঙামাটি-২৯৯ আসনে দীপেন দেওয়ানকে জুঁই চাকমার অভিনন্দন
নারী ভোটাররা আমাকে পেয়ে বুকে জড়িয়ে ধরেছেন : জুঁই চাকমা নারী ভোটাররা আমাকে পেয়ে বুকে জড়িয়ে ধরেছেন : জুঁই চাকমা
ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক
রাজস্থলী উপজেলা পর্যটন শিল্প গড়ে তোলার উপযুক্ত স্থান : জুঁই চাকমা রাজস্থলী উপজেলা পর্যটন শিল্প গড়ে তোলার উপযুক্ত স্থান : জুঁই চাকমা
রাঙামাটিতে ভোটাররা স্বাধীনভাবে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করার পরিবেশ এখনো দেখা যাচ্ছেনা : জুঁই চাকমা রাঙামাটিতে ভোটাররা স্বাধীনভাবে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করার পরিবেশ এখনো দেখা যাচ্ছেনা : জুঁই চাকমা

আর্কাইভ