বৃহস্পতিবার ● ১৬ জুলাই ২০২০
প্রথম পাতা » ছবিঘর » বকেয়া বেতন ও আখের মূল্য পরিশোধের দাবীতে শ্রমিক-আখচাষীদের বিক্ষোভ
বকেয়া বেতন ও আখের মূল্য পরিশোধের দাবীতে শ্রমিক-আখচাষীদের বিক্ষোভ
গাইবান্ধা ;: বকেয়া বেতন ও আখের মূল্য পরিশোধের দাবীতে গাইবান্ধা জেলার একমাত্র ভারিশিল্প কারখানা উপজেলার মহিমাগঞ্জের রংপুর চিনিকলের শ্রমিক-কর্মচারী ও আখচাষীরা বিক্ষোভ মিছিল করেছেন। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ ১৬ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় চিনিকল এলাকাসহ স্থানীয় প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশাল বিক্ষোভ মিছিলটি। মিছিল শেষে চিনিকলের প্রধান ফটক প্রাঙ্গণে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এতে আসন্ন ঈদের আগেই শ্রমিক-কর্মচারী ও আখচাষীদের সকল পাওনা পরিশোধের দাবী জানিয়ে বক্তব্য রাখেন, রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু সুফিয়ান সুজা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল, সহ-সম্পাদক ফারুক হোসেন ফটু, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম প্রমূখ।
এর আগে বুধবার রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ বকেয়া বেতন পরিশোধের পাশাপাশি চিনিকলের বাণিজ্যিক খামার ভুমিদস্যূ মুক্তকরণের দাবী জানিয়ে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন।




ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা
গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা