শনিবার ● ১৮ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » ছবিঘর » অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবেনা : সাইফুল হক
অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবেনা : সাইফুল হক
আজ ১৮ জানুয়ারি শনিবার সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভায় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন রাষ্ট্র ও সমাজে বৈষম্য বিলোপে অন্তর্বর্তী সরকারের কোন মনোযোগ দেখা যাচ্ছেনা। রাজনৈতিক সংস্কারে সরকারের যত আগ্রহ সমাজের সীমাহীন বৈষম্য দূরীকরণে সরকারের তেমন আগ্রহও নেই। অথচ অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্য দূর করতে না পারলে উপরসা রাজনৈতিক সংস্কার তেমন কোন কাজে দেবেনা, রাজনৈতিক সংস্কার টেকসইও হবেনা। তিনি বলেন, সবার আগে দরকার দূর্বৃ ত্ত মাফিয়াদের অর্থনীতির মূলোৎপাটন করা।
তিনি বলেন, পাঁচ মাস পার হলেও অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দল ও জনগণের নজিরবিহীন বিপুল সমর্থনকে উপযুক্তভাবে কাজে লাগাতে পারছেনা।তাদের প্রতি জনগণের বিরাট আস্থার মর্যাদাও তারা রাখতে পারছেননা । কাজের অগ্রাধিকারও তারা ঠিক করতে পারছেন না।
তিনি বলেন, বাজার পরিস্থিতি এখনও অনেকটা বেসামাল। সরকার কোনভাবেই বাজার নিয়ন্ত্রণ করতে পারছেনা। জীবন জীবিকা নিয়ে উদ্বেগ - উৎকন্ঠা অব্যাহত রয়েছে।
তিনি বলেন, অস্বাভাবিকভাবে শতাধিক পণ্যের উপর ভ্যাট ও কর আরোপের সিদ্ধান্ত বাজারের আগুনে পুড়তে থাকা মানুষের উপর বিপদ চাপিয়ে দেয়ার সামিল। উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষ যখন দিশেহারা তখন এই পদক্ষেপ কষ্টে থাকা মানুষের দূর্ভোগ আরও চরমে নিয়ে যাবে। এসব পদক্ষেপ একদিকে গরীব ও স্বল্প আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা আরও ঝুঁকিতে ফেলে দেবে, আর অন্যদিকে শিল্পে ব্যবহৃত গ্যাসের মূল্যবৃদ্ধি পেলে পণ্যের উৎপাদন খরছ বাড়বে, বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হবেন।
তিনি বলেন, সরকারের অদক্ষতা ও দের ব্যর্থতার দায়ে মানুষ শাস্তি পেতে পারেনা। তিনি আইএমএফ এর পরামর্শে নেয়া নিত্য ব্যবহৃত পণ্যের উপর ভ্যাট ও করবৃদ্ধির আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারের প্রতি আহবান জানান।সরকারের সাম্প্রতিক এইসব পদক্ষেপ বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী। তিনি আমলাতান্ত্রিক ভাবে নেয়া এসব সিদ্ধান্তসমূহ প্রত্যাহার করার আহবান জানান।
তিনি সরকারের সংস্কার কমিশন সম্পর্কেও কেন্দ্রীয় কমিটিকে অবহিত কারেন।
সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, শহীদুল আলম নান্নু, রাশিদা বেগম, সজীব সরকার রতন, ফিরোজ আহমেদ, সাইফুল ইসলাম, মীর রেজাউল আলম, ডাক্তার মনোয়ার হোসেন, আইয়ুব আলী, শাহীন আলম প্রমুখ।
সভার শুরুতে পার্টির কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্য মোখলেছুর রহমান, ডাঃ খন্দকার মোসলেউদ্দিন, সিপিবির প্রাক্তন সভাপতি শহীদুল্লাহ্ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং এক মিনিট দাঁড়িয়ে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।




ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা
গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা