বৃহস্পতিবার ● ৬ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » ছবিঘর » শেখ হাসিনার বক্তব্যের ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় ৩২ নম্বরে অগ্নিসংযোগ ও গুড়িয়ে দেয়ার ঘটনা অনাকাঙ্ক্ষিত
শেখ হাসিনার বক্তব্যের ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় ৩২ নম্বরে অগ্নিসংযোগ ও গুড়িয়ে দেয়ার ঘটনা অনাকাঙ্ক্ষিত
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে গতকাল পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে প্রদত্ত বক্তব্যের ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িসহ দেশের বিভিন্ন স্থানে ভাংচুর, অগ্নিসংযোগ ও তা গুড়িয়ে দেয়ার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত হিসাবে আখ্যায়িত করেছেন এবং বলেছেন এই ঘটনা উল্টো গণঅভ্যুত্থানে উৎখাত হওয়া আওয়ামী লীগের রাজনৈতিক ও সামাজিক পুনর্বাসনের রাস্তাই কেবল প্রশস্ত করবে। তিনি বলেন, শেখ হাসিনার উসকানির ফাঁদে জড়িয়ে পড়লে অনঅভিপ্রেত অস্থিতিশীল পরিস্থিতিতে একদিকে বহুমুখী ষড়যন্ত্রের শক্তি শক্তিশালী হবে,আর অন্যদিকে গণঅভ্যুত্থানের অর্জন হাত ছাড়া হয়ে যাওয়ার ঝুঁকিও বৃদ্ধি পাবে।
তিনি বলেন, এইসব অরাজক ঘটনার দায়দায়িত্ব অন্তর্বর্তী সরকার কোনভাবেই এড়িয়ে যেতে পারেনা। সরকারের নিষ্ক্রিয়তার কারণেই দেশজুড়ে যে এইসব ঘটনা সংঘটিত হতে পেরেছে তাও স্পষ্ট। এই ধরনের ঘটনা অন্তর্বর্তী সরকারের অকার্যকরীতাকেই বড় করে তুলছে।
তিনি বলেন, শেখ হাসিনার গতকালের বক্তব্যে ছাত্র শ্রমিক জনতার গণহত্যা ও তার ষোল বছরের ফ্যাসিবাদী দুঃশাসনের আমলে সংঘটিত অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা দূরের কথা কোন ধরনের অনুশোচনা পর্যন্ত নেই, বরং তার বক্তব্যের মধ্য দিয়ে তিনি প্রকারান্তরে উসকানি সৃষ্টির চেষ্টা করেছেন।শেখ হাসিনার এসব তৎপরতায় ভারতের মোদি সরকার ও বিজেপিরও যে মদদ রয়েছে তাও পরিস্কার।গণহত্যার অপরাধের জন্য বাংলাদেশে যখন শেখ হাসিনা ও তার সহযোগিদের বিচারিক কার্যক্রম শুরু হয়েছে তখন শেখ হাসিনার এই ধরনের বক্তব্য ঔদ্ধত্বের সামিল।
তিনি বলেন , পতিত ফ্যাসিবাদী শক্তির উসকানি ও নাশকতা সৃষ্টির অপতৎপরতা মোকাবেলায় ছাত্র জনতা ফ্যাসিস্টদের কৌশল নিতে পারেনা। এই ধরনের কর্মকান্ড একদিকে সামাজিক নৈরাজ্যেরই বিস্তার ঘটাবে, আর অন্যদিকে গণঅভ্যুত্থানের অংশীজন ও জনগণের মধ্যে ঐক্যের পরিবর্তে আরও বিভক্তি ওকে মেরে বিভাজন তৈরী করবে।
তিনি এই ঘটনায় অন্তর্বর্তী সরকারের পূর্ণাংগ বক্তব্য দাবি করেন।
একইসাথে তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে এই পরিস্থিতি মোকাবেলা করার আহবান জানান।




গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন