ঢাকা | বঙ্গাব্দ

যুদ্ধবিরতি শেষ, ‘রাতেই ইরানে কঠোর আঘাত’ হুঁশিয়ারি ট্রাম্পের

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 8, 2026 ইং
যুদ্ধবিরতি শেষ, ‘রাতেই ইরানে কঠোর আঘাত’ হুঁশিয়ারি ট্রাম্পের ছবির ক্যাপশন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ad728

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হয়েছে বলে ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দেশটির বিরুদ্ধে নতুন করে কঠোর সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (৮ জুলাই) তুরস্কের আঙ্কারায় নেটো সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, বুধবার রাতেই ইরানের ওপর কঠোর আঘাত হানতে পারে যুক্তরাষ্ট্র।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের আগে ট্রাম্প বলেন, “আমি একটি ছোট সতর্কবার্তা দিচ্ছি—আজ রাতেই আমরা তাদের (ইরান) ওপর খুব কঠোর আঘাত হানতে যাচ্ছি।”

তিনি অভিযোগ করেন, ইরান প্রতিনিয়ত সমঝোতা লঙ্ঘন করছে। এর আগে একই দিনে ট্রাম্প ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার অন্তর্বর্তী যুদ্ধবিরতি ও সমঝোতা কার্যত শেষ হয়ে গেছে।

তবে যুক্তরাষ্ট্র পূর্ণমাত্রার যুদ্ধে জড়াবে কি না, কিংবা কূটনৈতিক আলোচনা চালিয়ে যাবে কি না—সে বিষয়ে স্পষ্ট কোনো অবস্থান জানাননি মার্কিন প্রেসিডেন্ট।

শান্তিচুক্তির ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, “শেষ পর্যন্ত কোনো চুক্তি হবে কি না, আমি জানি না। চুক্তি ছাড়াও আমরা পদক্ষেপ নিতে পারি।”

এদিকে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। হরমুজ প্রণালিতে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বেশ কয়েকটি তেল ও গ্যাসবাহী ট্যাংকার নির্ধারিত পথ পরিবর্তন করেছে বলে আন্তর্জাতিক শিপিং তথ্যসূত্র জানিয়েছে।

সম্প্রতি হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলার জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায়। পাল্টাপাল্টি এই হামলায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালি নিয়ে উদ্বেগ বেড়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
বাংলাদেশে আরো তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন

বাংলাদেশে আরো তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন