ঢাকা | বঙ্গাব্দ

যুদ্ধবিরতি চললেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১২ ও আহত অন্তত ২০

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 10, 2026 ইং
যুদ্ধবিরতি চললেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১২ ও আহত অন্তত ২০ ছবির ক্যাপশন: ইসরায়েলি বাহিনীর নতুন হামলা
ad728

গাজা উপত্যকায় কার্যকর যুদ্ধবিরতি চুক্তি চলমান থাকলেও ইসরায়েলি বাহিনীর নতুন হামলায় অন্তত ১২ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ২০ জন আহত হয়েছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের অভিযোগ, সাম্প্রতিক এসব হামলা যুদ্ধবিরতির ধারাবাহিক লঙ্ঘনের অংশ।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৯ জুলাই) পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে চালানো হামলায় অন্তত আটজন নিহত এবং ১৭ জন আহত হন। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকা পড়ে থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অনেক এলাকায় উদ্ধারকর্মীরা পৌঁছাতে না পারায় উদ্ধার কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

চিকিৎসা সূত্র জানায়, দক্ষিণ গাজার খান ইউনিসে একটি বাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় দুইজন নিহত হয়েছেন। এছাড়া গাজা সিটির আল-রিমাল এলাকায় একটি বেসামরিক গাড়িকে লক্ষ্য করে চালানো পৃথক হামলায় একজন নিহত ও তিনজন আহত হন। মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে আরেকটি ড্রোন হামলায় আরও একজনের মৃত্যু হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত হামলায় ১ হাজার ৯২ জন ফিলিস্তিনি নিহত এবং ৩ হাজার ৫০৭ জন আহত হয়েছেন।

এদিকে ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান সংঘাতে এখন পর্যন্ত মোট ৭৩ হাজার ১১৮ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৩ হাজার ৬১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সঙ্গে গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করা হয়েছে।

উল্লেখ্য, হতাহতের এসব পরিসংখ্যান গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রকাশিত হয়েছে। সংঘাত চলমান থাকায় স্বাধীনভাবে সব তথ্য যাচাই করা সবসময় সম্ভব হয় না।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সীমান্তে পুশইন: বিজেপি সরকারের পর বাংলাদেশবিরোধী তৎপরতা বেড়ে

সীমান্তে পুশইন: বিজেপি সরকারের পর বাংলাদেশবিরোধী তৎপরতা বেড়ে