শিরোনাম:
●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে ●   রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ
ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
রবিবার ● ২৭ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » ছবিঘর » দেশের গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কোনভাবেই হাতছাড়া করা যাবেনা
প্রথম পাতা » ছবিঘর » দেশের গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কোনভাবেই হাতছাড়া করা যাবেনা
৪২৪ বার পঠিত
রবিবার ● ২৭ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশের গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কোনভাবেই হাতছাড়া করা যাবেনা

--- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দেশের গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কোনভাবেই হাতছাড়া করা যাবেনা। ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বৈষম্যহীন মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র, সমাজ ও সংবিধান প্রতিষ্টার যে সম্ভাবনা রয়েছে কারও দূর্বুদ্ধি ও হটকারিতায় তা নষ্ট করা যাবেনা।তিনি বলেন, কোন উসকানিতে সরকার পথ হারাতে পারেনা। অযৌক্তিকভাবে ক্ষমতা প্রলম্বিত করার ফাঁদেও পড়ে সরকার নিজেদেরকে বিতর্কিত করতে পারেনা।তিনি দীর্ঘসূত্রিতা পরিহার করে সরকারকে তার প্রধান তিন ম্যান্ডেট - বিচার, সংস্কার ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানে কার্যকরি পদক্ষেপ নেবার আহবান জানান।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের অর্জন ধরে রাখতে এবং জনপ্রত্যাশা পূরণে অপ্রয়োজনীয় যাবতীয় বিতর্ক এড়িয়ে চলা দরকার। অন্তর্বর্তী সরকারকে তাদের দলনিরপেক্ষ চরিত্রবৈশিষ্ট বজায় রাখা প্রয়োজন। তিনি বলেন, সরকার বিশেষ কোন দিকে ঝুঁকে পড়লে তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠবে এবং সেক্ষেত্রে রাজনীতিতে অনাকাঙ্ক্ষিত বিরোধ ও সংকট দেখা দিতে পারে।
তিনি ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনাকর পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, বাংলাদেশ কোনভাবেই এই উত্তেজনার অংশ হবেনা।তিনি আশাবাদ বাক্ত করে বলেন এই ব্যাপারে সরকার প্রজ্ঞা ও দূরদর্শীতার পরিচয় দেবেন। তিনি বলেন,বাংলাদেশকে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার পক্ষেই কাজ করতে হরে।
গতরাতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমাপ্ত পার্টির দুই দিনব্যাপী কেন্দ্রীয় সাংগঠনিক সম্মেলনের সমাপ্তি অধিবেশনে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
মোট পাঁচ অধিবেশনে বিভক্ত পার্টির ৪২ টি সাংগঠনিক জেলা থেকে ৩২৮ জন নির্বাচিত প্রতিনিধি ও পর্যবেক্ষকবৃন্দ এই সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, পার্টির সংস্কার প্রস্তাব, নির্বাচন, পার্টির সাংগঠনিক বিষয়াদি, আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ, পার্টির আয় - ব্যয় নিয়ে রিপোর্টসমূহ পর্যালোচনা করা হয় এবং বেশ কিছু সিদ্ধান্ত ও পরিকল্পনা গ্রহণ করা হয়।

কেন্দ্রীয় কমিটিতে নতুন সংযুক্তি : সাংগঠনিক সম্মেলনে ছয়জনকে পূর্ণাংগ সদস্য হিসাবে আর একজনকে বিকল্প সদস্য হিসাবে পার্টির কেন্দ্রীয় কমিটিতে কো -অপ্ট করা হয়।
নতুন সদস্যরা হচ্ছেন, এডভোকেট মাহবুবুল করিম টিপু, মৃদুল বড়ুয়া, মাসুদুর রহমান মাসুদ, সাইফুর রেজা মামুন, মাহমুদুল হাসান পিপলু, শাহজাহান সিকদার ও বিকল্প সদস্য মোহাম্মদ ফিরোজ আলী।

কেন্দ্রীয় সংগঠক হিসাবে নতুন সংযুক্তি : বাবর চৌধুরী, আজাদুর রহমান আজাদ, জামিরুল রহমান ডালিম ও আবু হানিফকে কেন্দ্রীয় সংগঠক হিসাবে সংযুক্ত করা হয়েছে।

সাধারণ সম্পাদকের বইয়ের মোড়ক উন্মোচন সাংগঠনিক সম্মেলনে পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক এর নতুন বই ” ফ্যাসিবাদ, গণঅভ্যুত্থান, বিপ্লব ও সংবিধান বিতর্ক ” এর মোড়ক উন্মোচন করা হয়।
সম্মেলনে গৃহীত এক প্রস্তাবে অধিকার ও মুক্তির চেতনায় আগামী ১ মে মহান মে দিবস পালনের জনা শ্রমিকশ্রেণীসহ পার্টির নেতা কর্মীদের প্রতি আহবান জানানো হয়।





ছবিঘর এর আরও খবর

গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ  দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ  খসে পড়েছে হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন

আর্কাইভ