শিরোনাম:
●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে ●   রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ
ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
রবিবার ● ২৭ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » আন্তর্জাতিক » চীনের কমিউনিস্ট পার্টির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সম্পর্ক জোরদার করার আশাবাদ
প্রথম পাতা » আন্তর্জাতিক » চীনের কমিউনিস্ট পার্টির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সম্পর্ক জোরদার করার আশাবাদ
৫১৫ বার পঠিত
রবিবার ● ২৭ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চীনের কমিউনিস্ট পার্টির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সম্পর্ক জোরদার করার আশাবাদ

--- ঢাকা সফররত চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সাথে আজ ২৭ এপ্রিল রবিবার বিকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক অনুষ্ঠিত হয়। ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী এই বৈঠকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, পার্টির আন্তর্জাতিক বিভাগের প্রধান রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান ও মীর মোফাজ্জল হোসেন মোশতাক অংশগ্রহণ করেন। আর চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের দক্ষিণ এশিয়া ব্যুরোর ডাইরেক্টর জেনারেল PENG XIUBIN এর নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা এই বৈঠকে অংশ নেন।
সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে পার্টির সম্পাদক সাইফুল হক বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার চীনের সরকার ও পার্টিকে শুভেচ্ছা জানান এবং আশাবাদ ব্যক্ত করেন যে আগামীতে শিল্প,কৃষি, বাণিজ্য, অবকাঠামো, শিক্ষা, চিকিৎসা, পানি ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।তিনি রোহিঙ্গাদের মায়ানমারে নিরাপদ প্রত্যাবাসনের ব্যাপারে চীনের আরও সক্রিয় ভূমিকা গ্রহণের আহবান জানান।
তিনি বাংলাদেশীদের জন্য চীনের ভিসা আরও সহজ করার আহবান জানান।
তিনি বলেন, বাংলাদেশের জনগণ চীন বিরোধী কোন তৎপরতায় কাউকে বাংলাদেশকে ব্যবহারের সুযোগ দেবেনা।
তিনি আশাবাদ প্রকাশ করেন যে,আগামীতে উভয় পার্টির মধ্যকার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে।
চীনের প্রতিনিধি দলের প্রধান উল্লেখ করেন এ বছর উভয় দেশের মধ্যকার কুটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০তম বার্ষিকী উজ্জাপন চলছে। তিনি বলেন চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসাবে অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করার নীতিতে অটল থেকে আগামীতে পারস্পরিক মর্যাদার ভিত্তিতে বাংলাদেশের সাথে বহুমাত্রিক সহযোগিতার সম্পর্ক এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আগামীতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাথে চীনের কমিউনিস্ট পার্টির সম্পর্কে আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।





আন্তর্জাতিক এর আরও খবর

হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ  খসে পড়েছে হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
গাজা সিটি দখলের এই সিদ্ধান্ত নজিরবিহীন আগ্রাসন ও আন্তর্জাতিক সন্ত্রাস গাজা সিটি দখলের এই সিদ্ধান্ত নজিরবিহীন আগ্রাসন ও আন্তর্জাতিক সন্ত্রাস
মোহাম্মদ শাফি ডক্টর এট ডিগ্রি অর্জন করায় অভিনন্দন মোহাম্মদ শাফি ডক্টর এট ডিগ্রি অর্জন করায় অভিনন্দন
রাখাইনে কথিত মানবিক করিডর দেয়া নিয়ে সরকারের মধ্যকার পরস্পর বিরোধী অবস্থান উদ্বেগ সৃষ্টি করেছে রাখাইনে কথিত মানবিক করিডর দেয়া নিয়ে সরকারের মধ্যকার পরস্পর বিরোধী অবস্থান উদ্বেগ সৃষ্টি করেছে
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা
নেপালের প্রধানমন্ত্রী গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন
অনতিবিলম্বে গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধে এগিয়ে আসুন অনতিবিলম্বে গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধে এগিয়ে আসুন
সিপিএম নেতা সীতারাম ইয়েচুরীর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক সিপিএম নেতা সীতারাম ইয়েচুরীর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক

আর্কাইভ