শিরোনাম:
●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে ●   রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ
ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
মঙ্গলবার ● ১৮ মার্চ ২০২৫
প্রথম পাতা » আন্তর্জাতিক » অনতিবিলম্বে গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধে এগিয়ে আসুন
প্রথম পাতা » আন্তর্জাতিক » অনতিবিলম্বে গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধে এগিয়ে আসুন
৪৭৪ বার পঠিত
মঙ্গলবার ● ১৮ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অনতিবিলম্বে গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধে এগিয়ে আসুন

--- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যম প্রদত্ত এক বিবৃতিতে গতরাতে যুদ্ধবিরতির মধ্যে গাজায় ইসরায়েলের হামলা - আক্রমণকে নৃশংস ও বর্বরোচিত হিসাবে আখ্যায়িত করেছেন এবং বলেছেন গতকাল রাতের এই বেপরোয়া হামলায় গাজায় ৩৫০ এর এর বেশি নারী, পুরুষ ও শিশু নিহত হয়েছে, গুরুতর আহত হয়েছে সাত শতাধিক। তিনি কাপুরুষোচিত এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এই হামলা আক্রমণ করে ইসরাইল আন্তর্জাতিক সম্প্রদায়কে বৃদ্ধাংগুলী দেখিয়ে সরাসরি যুদ্ধবিরতি চুক্তি লংঘন করেছে; যা গুরুতর অপরাধের সামিল।
তিনি বলেন, গাজায় এই পর্যন্ত অর্ধলক্ষাধিক মানুষ হত্যা ও কয়েক লক্ষ মানুষ পংগু ও আহত করে যে জঘন্য গণহত্যা সংঘটিত করেছে তার উপযুক্ত বিচার না হওয়ার ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলী আগ্রাসন ও গণহত্যা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে ট্রাম্প ক্ষমতায় আসায় ইসরায়েল নতুন করে উৎসাহিত হয়েছে।
তিনি বলেন, গাজায় ইসরায়েল একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় গণহত্যা সংঘটিত করে আসছে।এই গণহত্যা ও আগ্রাসন বন্ধে এই পর্যন্ত জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় কিছুই করতে পারেনি।
তিনি বলেন, এই ঘটনা যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা পুঁজিবাদী দুনিয়ার গণতন্ত্র ও মানবাধিকারের বুলি চূড়ান্ত তামাশায় পরিনত হয়েছে।
তিনি অনতিবিলম্বে গাজায় ইসরায়েলী গণহত্যা বন্ধ করে যুদ্ধবিরতি কার্যকর করতে বিশ্বসম্প্রদায় ও দুনিয়ার শান্তিকামী মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

একইসাথে তিনি গণহত্যায় অভিযুক্ত নেতানিয়াহু চক্রকে গ্রেফতার ও বিচারের জন্যও বিশ্বসম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছেন।
বিবৃতিতে তিনি মুক্তিকামী ফিলিস্তিনি জনগণের প্রতিও সংহতি ও একাত্মতা প্রকাশ করেন।





আন্তর্জাতিক এর আরও খবর

হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ  খসে পড়েছে হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
গাজা সিটি দখলের এই সিদ্ধান্ত নজিরবিহীন আগ্রাসন ও আন্তর্জাতিক সন্ত্রাস গাজা সিটি দখলের এই সিদ্ধান্ত নজিরবিহীন আগ্রাসন ও আন্তর্জাতিক সন্ত্রাস
মোহাম্মদ শাফি ডক্টর এট ডিগ্রি অর্জন করায় অভিনন্দন মোহাম্মদ শাফি ডক্টর এট ডিগ্রি অর্জন করায় অভিনন্দন
রাখাইনে কথিত মানবিক করিডর দেয়া নিয়ে সরকারের মধ্যকার পরস্পর বিরোধী অবস্থান উদ্বেগ সৃষ্টি করেছে রাখাইনে কথিত মানবিক করিডর দেয়া নিয়ে সরকারের মধ্যকার পরস্পর বিরোধী অবস্থান উদ্বেগ সৃষ্টি করেছে
চীনের কমিউনিস্ট পার্টির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সম্পর্ক জোরদার করার আশাবাদ চীনের কমিউনিস্ট পার্টির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সম্পর্ক জোরদার করার আশাবাদ
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা
নেপালের প্রধানমন্ত্রী গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন
সিপিএম নেতা সীতারাম ইয়েচুরীর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক সিপিএম নেতা সীতারাম ইয়েচুরীর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক

আর্কাইভ