শনিবার ● ৯ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজা সিটি দখলের এই সিদ্ধান্ত নজিরবিহীন আগ্রাসন ও আন্তর্জাতিক সন্ত্রাস
গাজা সিটি দখলের এই সিদ্ধান্ত নজিরবিহীন আগ্রাসন ও আন্তর্জাতিক সন্ত্রাস
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ শনিবার ০৯ আগষ্ট গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রীসভা কর্তৃক ফিলিস্তিনের গাজা সিটি দখল করে নেয়ার প্রস্তাবে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং এটাকে যুদ্ধাপরাধী নেতানিয়াহু চক্রের উলংগ আগ্রাসন হিসাবে আখ্যায়িত করেছেন।তিনি উল্লেখ করেন, গাজায় ইসরায়েলের অব্যাহত সামরিক আগ্রাসনে ইতিমধ্যে তারার গাজাসহ ফিলিস্তিনের সত্তুর হাজারের বেশি মানুষকে তারা বর্বোরোচিতভাবে হত্যা করেছে।কয়েক লক্ষ মানুষকে পংগু করে দিয়েছে। এর অধিকাংশ হচ্ছে নারী ও শিশু।একবিংশ শতাব্দীর এই লাইভ গণহত্যায় প্রতিদিন পায় শতাধিক শিশু, নারী,, পুরুষ নিহত ও আহত হচ্ছে।এই বিভৎসতা রীতিমতো অবিশ্বাস্য ও অকল্পনীয়।
তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক সকল রীতিনীতি পদদলিত করে ইসরায়েল এই আগ্রাসন ও গণহত্যা সংঘটিত করে আসছে।মার্কিন প্রশাসনসহ পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তির সামরিক ও অর্থনৈতিক মদদেই এই নারকীয় গণহত্যা চলছে।এখন গাজা সিটি দখলের পরিকল্পনাতেও মার্কিন ট্রাম্প প্রশাসনের এক ধরনের সম্মতি রয়েছে।
বিবৃতিতে তিনি অনতিবিলম্বে গাজা সিটি দখলের পরিকল্পনা থেকে সরে আসতে ইসরাইলকে বাধ্য করার জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি উদাত্ত আহ্বান জানান। একইসাথে তিনি বাংলাদেশের জনগণকেও ইসরায়েলের গাজা দখলের বিরুদ্ধে সোচ্চার হবার আহবান জানান।




মোহাম্মদ শাফি ডক্টর এট ডিগ্রি অর্জন করায় অভিনন্দন
রাখাইনে কথিত মানবিক করিডর দেয়া নিয়ে সরকারের মধ্যকার পরস্পর বিরোধী অবস্থান উদ্বেগ সৃষ্টি করেছে
চীনের কমিউনিস্ট পার্টির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সম্পর্ক জোরদার করার আশাবাদ
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা
নেপালের প্রধানমন্ত্রী গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন
অনতিবিলম্বে গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধে এগিয়ে আসুন
সিপিএম নেতা সীতারাম ইয়েচুরীর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
তিস্তা ও গংগার পানি চুক্তি নিয়ে প্রধানমন্ত্রীকে খালি হাতেই ঢাকা ফিরতে হয়েছে