শিরোনাম:
●   ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
ঢাকা, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
শুক্রবার ● ৮ আগস্ট ২০২৫
প্রথম পাতা » ছবিঘর » অবিলম্বে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করুন
প্রথম পাতা » ছবিঘর » অবিলম্বে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করুন
২৬৫ বার পঠিত
শুক্রবার ● ৮ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অবিলম্বে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করুন

--- অন্তর্বর্তী সরকারের বর্ষপূর্তিতে বিপ্লবী শ্রমিক সংহতির আলোচনা সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, গণ -অভ্যুত্থানে শ্রমিকশ্রেণী সবচেয়ে বেশী জীবন দিলেও তাদের মানবিক উপযুক্ত মজুরি ও অধিকার নিশ্চিত হয়নি।গণ- অভ্যুত্থান কেন্দ্র করে তাদের স্বপ্ন আশা হতাশায় পরিনত হয়েছে।পুরানো সরকারের ধারাবাহিকতায় বর্তমান সরকারও মালিকদেরকে তুষ্ট করতেই ব্যস্ত রয়েছে।
তিনি অনতিবিলম্বে গারমেন্টস শ্রমিকসহ বিভিন্ন সেকটরের শ্রমিকদের মজুরি পুনঃনির্ধারন, শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু আপতকালিন ব্যবস্থা হিসাবে মহার্ঘ ব্যবস্থা চালুর আহবান জানান। তিনি বন্ধ কারখানা চালু করারও দাবি জানান
তিনি শ্রম সংস্কার কমিশনের সুপারিশসমুহ বাস্তবায়নের উদোগ নিতেও সরকারের প্রতি আহবান জানান।
তিনি বলেন, সরকারের দ্বিতীয় অধ্যায়ের প্রথম কাজ হবে সরকারকে যাবতীয় পক্ষপাতদুষ্টতা ও বিতর্কিত পদক্ষেপ থেকে বেরিয়ে আসা। তিনি বলেন:, সরকারের নিরপেক্ষতা নিশ্চিত না হলে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানও সম্ভব হবেনা। তিনি প্রধান উপদেষ্টার কথিত সেরা নির্বাচনের জন্য সরকারের রাজনৈতিক সদিচ্ছাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসাবে আখ্যায়িত করেন।
একইসাথে তিনি আরপিও চূড়ান্ত করার আগে নির্বাচন কমিশনকে রাজনৈতিক দলগুলোর মতামত গ্রহণের আহবান জানান।
অন্যা আলোচকবৃন্দ সরকারকে কোন অংশের প্রতি ঝুঁকি না থেকে বিচার, সংস্কার ও নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক উত্তরণের পথে অবিচল থাকার আহবান জানান।

বিপ্লবী শ্রমিক সংহতির উদ্যোগে আজ সকালে সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে “অন্তর্বর্তী সরকারের এক বছর- শ্রমিক মেহনতিদের অধিকারের প্রশ্ন ” শীর্ষক আলোচনা সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক উপরোক্ত বক্তব্য রাখেন।

বিপ্লবী শ্রমিক সংহতির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আনছার আলী দুলাল, সংগঠননের সহ সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক ফিরোজ আলী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক সালাউদ্দিন, কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ আলী, হালিম ভূইয়া, আবু হানিফ প্রমুখ।
সভার শুরুতে গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একমিনিট নিরবতা নিরবতা পালন করা হয়।





ছবিঘর এর আরও খবর

ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা
গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ  দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ  খসে পড়েছে হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ