শিরোনাম:
●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে ●   রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ
ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
বৃহস্পতিবার ● ১ মে ২০২৫
প্রথম পাতা » ছবিঘর » অন্তর্বর্তী সরকারের গত নয় মাসেও শ্রমিকের উপর নিপীড়ন ও বঞ্চনা অব্যাহত রয়েছে
প্রথম পাতা » ছবিঘর » অন্তর্বর্তী সরকারের গত নয় মাসেও শ্রমিকের উপর নিপীড়ন ও বঞ্চনা অব্যাহত রয়েছে
৩৪৭ বার পঠিত
বৃহস্পতিবার ● ১ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অন্তর্বর্তী সরকারের গত নয় মাসেও শ্রমিকের উপর নিপীড়ন ও বঞ্চনা অব্যাহত রয়েছে

--- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থান শ্রমিকদের অমানবিক জীবনের কোন পরিবর্তন ঘটাতে পারেনি। গণঅভ্যুত্থান শ্রমজীবী মেহনতি মানুষ সবচেয়ে বেশী জীবন দিলেও অন্তর্বর্তী সরকারে তাদের তাদের কোন যায়গা হয়নি, সরকারে তাদের কোন প্রতিনিধিও নেই; সরকারে মালিক শ্রেণীর পক্ষের লোকেরাই যায়গা করে নিয়েছে।তিনি বলেন, জীবন দেয় শ্রমজীবী মেহনতিরা, মাখন খায় ধনী, বিত্তবান আর শোষক শ্রেণীর প্রতিনিধিরা।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, পুরানো জমানার মত অন্তর্বর্তী সরকারের আমলেও শ্রমিকদের উপর নিপীড়ন, নিপীড়ন ও বঞ্চনা অব্যাহত রয়েছে। এই আমলেও শ্রমিকদের উপর গুলি চলেছে।
তিনি বলেন, গণআন্দোলন, - গণঅভ্যুত্থান হলো বৈষম্যের বিরুদ্ধে ; অথচ শ্রমজীবী মেহনতিরাই সবচেয়ে নিষ্ঠুর বৈষম্যের শিকার।সরকার এতগুলো সংস্কার কমিশন করলেও বৈষম্য বিলোপে কোন কমিশন গঠন করেনি।তিনি বলেন, সরকার, সুশীল সমাজ ও রাজনৈতিক দল সাম্য প্রতিষ্ঠার কথা বলেন কিন্তু শ্রমদাসত্ব, শোষণ ও নির্মম বৈষম্যের বিরুদ্ধে কথা বলেন না। তারা শ্রমিকদেরকে ব্যবহার করেন,কিন্তু তাদের অধিকার দিতে চাননা।
তিনি শ্রম সংস্কার কমিশনের সুপারিশকে স্বাগত জানিয়ে এই মে মাসের মধ্যে শ্রমিকের মজুরি ও অধিকার সংক্রান্ত শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করার জনা অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানান। তিনি অপ্রাতিষ্ঠানিক শ্রম খাতকে স্বীকৃতি
দিয়ে এই খাতের শ্রমিকদের উপযুক্ত মজুরি, সংগঠন করার স্বাধীনতাসহ তাদের গণতান্ত্রিক ও মানবিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করার আহবান জানান।

তিনি বলেন ভোটের অধিকার না থাকলে শ্রমিক আরও অধিকারহীন ও মর্যাদাহীন হয়ে পড়ে।
তিনি মুক্তি অর্জনে শ্রমিকদেরকে ঐক্য ও সংগঠন জোরদার করার আহবান জানান।
আজ ১লা মে বৃহস্পতিবার বিকালে সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী শ্রমিক সংহতি আয়োজিত মে দিবসের আলোচনা সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
বিপ্লবী শ্রমিক সংহতির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহসভাপতি আবুল কালাম আজাদ, শ্রমজীবী নারী মৈত্রীর নেত্রী রাশিদা বেগম, শ্রমিক সংহতির নেতা নূরুল ইসলাম,মোহাম্মদ সালাউদ্দিন, বিপ্লবী যুব সংহতির সদস্যসচিব মীর রেজাউল আলম প্রমুখ।
আলোচনা সভার শুরুতে গণঅভ্যুত্থানে নিহত সংগঠনের সদস্য শহীদ বদিউজ্জামান ও আব্দুল লতিফসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।





ছবিঘর এর আরও খবর

গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ  দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ  খসে পড়েছে হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন

আর্কাইভ