শনিবার ● ৫ জুলাই ২০২৫
প্রথম পাতা » ছবিঘর » মহলবিশেষ পরিস্থিতিকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে কিনা খতিয়ে দেখা দরকার
মহলবিশেষ পরিস্থিতিকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে কিনা খতিয়ে দেখা দরকার
আজ বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত মতবিনিময় সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের একবছরের পর মব সন্ত্রাসকে আর বরদাস্ত করা যাবেনা।তিনি বলেন, কোন কোন মহল পরিস্থিতিকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে কিনা তা খতিয়ে দেখা দরকার।
তিনি বলেন, নির্বাচনের সুনির্দিষ্ট ঘোষণা আসতে বিলম্ব হলে এই নৈরাজ্যিক পরিস্থিতি আরও বৃদ্ধি পাওয়ার আশংকা রয়েছে।
তিনি বলেন, গণ -অভ্যুত্থানকারী জনগণ ও রাজনৈতিক দলসমূহের নিষ্ক্রিয়তায় মব সন্ত্রাস চালিয়ে লুম্পেন বখাটেরা সর্বত্র তাদের দৌরাত্ম প্রতিষ্ঠিত করছে।সরকার, বিশেষ করে আইন শৃংখলা বাহিনীর অকার্যকারীতায় ক্রমে এরা অপ্রতিরোধ্য হয়ে উঠছে এবং তাদের গুন্ডামী ও দখলদারিত্ব অব্যাহত রেখেছে। এই অবস্থা চলতে দিলে গণঅভ্যুত্থানের অর্জনটাই বিনষ্ট হয়ে যেতে পারে।তিনি বলেন, কারো হটকারিতা বা বাড়াবাড়ির কারণে অভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা।
মতবিনিময় সভায় তিনি বলেন, মব সন্ত্রাসের হোতাদেরকে রাজনৈতিক পরিচয় দিয়ে বিবেচনা করা যাবেনা। তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, গত এগারো মাসে “মব জাস্টিসে”র নামে অসংখ্য সন্ত্রাসী ঘটনা ঘটানো হয়েছে।অনেকগুলো ঘটনার সাথে সরকারের মধ্যকার নানা অংশের ইন্ধন যোগানোর গুরুতর অভিযোগ রয়েছে। তিনি বলেন, ছাত্র শ্রমিক জনতার অভূতপূর্ব গণ- অভ্যুত্থানের বর্ষপূর্তীতে দেশজুড়ে এই ধরনের সন্ত্রাসী নৈরাজ্যিক তৎপরতা কোনভাবেই বরদাস্ত করা যাবেনা।
তিনি এইসব হামলা আক্রমণের ঘটনায় অভিযুক্তদের দলীয় পরিচয় বিবেচনায় না নিয়ে তাদের গ্রেফতার, কঠোর ব্যবস্থা ও আইনানুগ বিচার দাবি করেছেন।একইসাথে তিনি মব সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিক প্রতিরোধ জোরদার করারও আহবান জানিয়েছেন।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলার আহবায়ক ডাঃ মৃদুল বড়ুয়ার সভাপতিত্বে ও পার্টির মহানগর সংগঠক আর ইউ হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় সংগঠক যুবনেতা বাবর চৌধুরী, ড. মোকতার হোসেন, কবি মাহমুদুল হাসান নিজামী, মিলন বডুয়া, জিএম মাববুব, উসমান গনি, নূরুল ইসলাম, ইকবাল হোসেন, লাভলী দিও ক্যাথরিন, জনি বডুয়া প্রমুখ।
মতবিনিময় সভার শুরুতেই জুলাই - আগস্ট গণ- অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে একমিনিট নিরবতা পালন করা হয়।
সভার দ্বিতীয় পর্বে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম মহানগর কর্মীসভা অনুষ্ঠিত হয়।




গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন