ঢাকা | বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 19, 2026 ইং
দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা ছবির ক্যাপশন: দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে সিরিজের জন্য মাহিদুল ইসলাম অঙ্কনের নেতৃত্বে বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে বিসিবি।
ad728

দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে খেলবে মাহিদুল ইসলাম অঙ্কনের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

উইকেটরক্ষক-ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন প্রথম চার দিনের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন। ঘোষিত দলে রয়েছেন নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব ও নাঈম হাসানের মতো পরিচিত ক্রিকেটাররা।

সফরের প্রথম চার দিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৩ থেকে ২৬ আগস্ট দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায়। দ্বিতীয় চার দিনের ম্যাচ ৩০ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পচেফস্ট্রুমে অনুষ্ঠিত হবে।

এরপর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডে ৬ সেপ্টেম্বর ব্লুমফন্টেইনে, দ্বিতীয় ম্যাচ ৯ সেপ্টেম্বর কিম্বার্লিতে এবং সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ১২ সেপ্টেম্বর পচেফস্ট্রুমে অনুষ্ঠিত হবে।

দক্ষিণ আফ্রিকা ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের অন্যতম আয়োজক হওয়ায় দেশটির কন্ডিশনে খেলার অভিজ্ঞতা বাংলাদেশের ক্রিকেটারদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকার পাশাপাশি জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ এ দলঃ

নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন, জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, পারভেজ হোসেন ইমন, হাসান মুরাদ, নাঈম হাসান, এনামুল হক, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন ও কালাম সিদ্দিকী আলিন।



নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইউরোপে তাপপ্রবাহে ১০ হাজারের বেশি মৃত্যু, সবচেয়ে বেশি ঝুঁকিত

ইউরোপে তাপপ্রবাহে ১০ হাজারের বেশি মৃত্যু, সবচেয়ে বেশি ঝুঁকিত