দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
বৃহস্পতিবার (২০ আগস্ট) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সাইফুল হক নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি এ অভিনন্দন জানান।
সাইফুল হক আশা প্রকাশ করেন, আজীবন জনগণের পাশে থাকা এবং দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধ মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতি পদের সম্মান ও মর্যাদা রক্ষা করবেন।
তিনি বলেন, নতুন রাষ্ট্রপতি দেশের গণতান্ত্রিক উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে তিনি আশাবাদী।
সাইফুল হক নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

কালের দাবি ডেস্ক