ঢাকা | বঙ্গাব্দ

কুড়িগ্রামে সারের জন্য ক্ষোভ, ডিলারের গুদাম ভেঙে নিলেন ১৯৭ বস্তা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 23, 2026 ইং
কুড়িগ্রামে সারের জন্য ক্ষোভ, ডিলারের গুদাম ভেঙে নিলেন ১৯৭ বস্তা ছবির ক্যাপশন: কুড়িগ্রামে বারবার ঘুরেও সার না পেয়ে ডিলারের গুদাম ভেঙে সার নিয়ে যান কৃষকেরা। রোববার বেলা ১১টার দিকে ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে
ad728

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নে সারের সংকটকে কেন্দ্র করে ডিলারের গুদাম ভেঙে ১৯৭ বস্তা ইউরিয়া সার নিয়ে গেছেন স্থানীয় কৃষকেরা। রোববার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। কৃষকদের অভিযোগ, তাঁরা কয়েকবার ডিলারের কাছে গিয়েও প্রয়োজনীয় সার পাননি। অন্যদিকে খোলাবাজারে বেশি দামে সার পাওয়া যাচ্ছিল—এ নিয়ে তাঁদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, শিলখুড়ি ইউনিয়নে সার সরবরাহের জন্য তিলাই ইউনিয়নের ডিলার ‘শাহ আমানত ট্রেডার্স’-এর নামে ১ হাজার ৩২০ বস্তা সার বরাদ্দ দেওয়া হয়েছিল। চলতি আমন মৌসুমের জন্য ডিলার ৩৪০ বস্তা ইউরিয়া সার উত্তোলন করে গুদামে রাখেন। তবে কৃষকেরা বারবার গুদামে গিয়েও সার না পাওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে স্থানীয় কৃষকেরা একজোট হয়ে গুদামের দরজা ভেঙে সার নিয়ে যান।

খবর পেয়ে ভূরুঙ্গামারী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ কৃষকদের সার ফেরত দেওয়ার অনুরোধ করলে ৩৩ জন কৃষক ৩৩ বস্তা সার ফেরত দেন। বাকি সার উদ্ধারে পুলিশ ও প্রশাসন চেষ্টা চালাচ্ছে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, উপজেলায় সারের চাহিদা প্রায় ৪ হাজার বস্তা হলেও বরাদ্দ রয়েছে ১ হাজার ৩২০ বস্তা। এর মধ্যে ডিলারের সার উত্তোলনও কম ছিল। ফলে সার না পাওয়ার আশঙ্কা থেকেই কৃষকেরা গুদাম থেকে সার নিয়ে যান বলে তিনি জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল জব্বার বলেন, ওই ডিলারের নামে ৩৪০ বস্তা সার উত্তোলন করা হয়েছিল। এর মধ্যে প্রায় ২০০ বস্তা কৃষকেরা গুদাম থেকে নিয়ে গেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেবনাথ জানিয়েছেন, পুলিশ প্রশাসন ও স্থানীয় লোকজনের সহায়তায় ইতিমধ্যে অনেক বস্তা সার উদ্ধার করা হয়েছে। বাকি সার উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় ডিলার শাহ আমানত ট্রেডার্সের স্বত্বাধিকারী তাইফুর রহমানের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমরা একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো: যুগপৎ শরিকদের প্রধ

আমরা একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো: যুগপৎ শরিকদের প্রধ