ঢাকা | বঙ্গাব্দ

বিকল্প ব্যবস্থা ছাড়া মিরপুরে হকার উচ্ছেদ বন্ধের আহ্বান সাইফুল হকের

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2026 ইং
বিকল্প ব্যবস্থা ছাড়া মিরপুরে হকার উচ্ছেদ বন্ধের আহ্বান সাইফুল হকের ছবির ক্যাপশন: বাংলাদেশ হকার্স ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
ad728

জীবিকার বিকল্প ব্যবস্থা না করে ঢাকার মিরপুরে হকার উচ্ছেদের অভিযান বন্ধের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত নির্দিষ্ট স্থানে পরিকল্পিতভাবে হকারদের বসার সুযোগ দেওয়ার প্রস্তাবও দিয়েছেন তিনি।

মঙ্গলবার সেগুনবাগিচায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ হকার্স ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন সাইফুল হক।


সাইফুল হক বলেন, হকার উচ্ছেদের নামে হাজার হাজার পরিবারের জীবিকার ওপর সরাসরি আঘাত করা হয়েছে। এতে এসব পরিবার অসহায় ও বিপর্যস্ত অবস্থায় পড়েছে। অনেক পরিবার অনাহার ও মানবেতর জীবনযাপনের ঝুঁকিতে রয়েছে।

ঢাকা সিটি করপোরেশনের প্রশাসকদের এ গুরুতর পরিস্থিতি বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, হকারদের জীবিকার বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।


সাইফুল হক বলেন, পূর্ণাঙ্গ ও স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত হকারদের অন্তত সাময়িকভাবে জীবিকা নির্বাহের সুযোগ দিতে হবে। এ জন্য প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত পরিকল্পিতভাবে নির্দিষ্ট স্থানে হকারদের বসার অনুমতি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, হকারদের উচ্ছেদ করে সমস্যার সমাধান হবে না। বরং তাঁদের জীবিকা ও পরিবারের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করে মানবিক ও বাস্তবসম্মত ব্যবস্থা গ্রহণ করতে হবে।


বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, হকারসহ শ্রমজীবী ও মেহনতি মানুষ মহানগরের গুরুত্বপূর্ণ অংশ। তাই নগর পরিকল্পনায় তাঁদের জীবন ও জীবিকার নিশ্চয়তা থাকতে হবে।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন শ্রমিক নেতা হযরত আলী, বাংলাদেশ হকার্স ইউনিয়নের প্রধান সমন্বয়ক মোহাম্মদ নাসিরুদ্দিন এবং সংগঠনের নেতা মোক্তার হোসেন, ইসমাইল হোসেন, মোহাম্মদ হান্নান মজুমদার ও মো. ইসলাম।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভেনেজুয়েলায় মৃত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তূপে এখনও আটকা বহু মানুষ

ভেনেজুয়েলায় মৃত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তূপে এখনও আটকা বহু মানুষ