রবিবার ● ২৩ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » ছবিঘর » নির্বাচনে জামানতের অর্থ ও সর্বোচ্চ ব্য্যয়সীমা কমিয়ে আনুন
নির্বাচনে জামানতের অর্থ ও সর্বোচ্চ ব্য্যয়সীমা কমিয়ে আনুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন আগামী ফেব্রুয়ারিতে অবাধ গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে এখনও জনআস্থা অর্জন করতে পারেনি। অথচ ভেংগে পড়া নির্বাচন ব্যবস্থার প্রতি ভোটারদের আস্থা ফিরিয়ে আনাটাই এখন নির্বাচন কমিশনের প্রধান কাজ। তিনি এই ব্যাপারে দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে প্রত্যাশিত নির্বাচন করা যাবে না।
তিনি আইন শৃঙ্খলা রক্ষা কমিটির পাশাপাশি এই ব্যাপারে রাজনৈতিক দলসমূহের মধ্যে সমঝোতা গড়ে তোলার আহবান জানান।
তিনি আশংকা ব্যক্ত করেন যে, গণ প্রতিনিধিত্ব আদেশ- আরপিও এর কারণে নির্বাচনে টাকার খেলা আরও বেড়ে যাবে।তিনি প্রার্থীদের জামানতের পরিমান ও সর্বোচ্চ ব্যয়সীমা বৃদ্ধির সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে জমানত ও ব্যয়সীমা কমিয়ে আনার আহবান জানান।
তিনি গণপ্রতিনিধিত্ব আইনের সকল অগণতান্ত্রিক ধারা ও বিধি-বিধান সমূহ বাতিল করার কার্যকর পদক্ষেপ গ্রহণ করতেও নির্বাচন কমিশনের প্রতি দাবি জানান।
তিনি সংসদ নির্বাচনে ধর্মীয় অনুভূতির ব্যবহার না করার বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করা সহ নির্বাচনে পেশিশক্তির ব্যবহার সম্পূর্ন বন্ধ করার সার্বিক ও দৃশ্যমান উদ্যোগ নিতেও নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান।
আজ সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নির্বাচন সংক্রান্ত কর্মশালায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
পার্টির নির্বাচন সংক্রান্ত কমিটির প্রধান আকবর খানের সভাপতি অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় সদস্য সিকদার হারুন মাহমুদ, সাইফুল ইসলাম, মীর রেজাউল আলম, এমডি ফিরোজ, কেন্দ্রীয় সংগঠক বাবর চৌধুরী, যুবরান আলী জুয়েল, সালাউদ্দিন,এডভোকেট ফায়েজুর রহমান মনির, মোহাম্মদ আলী, জামাল সিকদার, হীরালাল দাস,চুন্নু সিকদার প্রমুখ।




ভাষা শহীদেরা আমাদের স্বাধীন রাষ্ট্র গঠনের জমিন তৈরী করে দিয়েছিল
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
আগামী ১০০ দিনের কাজের অগ্রাধিকার নির্ধারণ করুন
বিএনপি সরকার পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি মূল্যায়নের বিষয়ে বিবেচনা পূর্বক বড়ুয়া সংগঠনের কর্মসূচী ঘোষণা করা হবে
পুলিং এজেন্টের কারণে ভোট গণনার সময় কোদাল মার্কার ভোট অন্য মার্কায় যোগ করে দেয়া হয়েছে
রাঙামাটি-২৯৯ আসনে দীপেন দেওয়ানকে জুঁই চাকমার অভিনন্দন
নারী ভোটাররা আমাকে পেয়ে বুকে জড়িয়ে ধরেছেন : জুঁই চাকমা
ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক
রাজস্থলী উপজেলা পর্যটন শিল্প গড়ে তোলার উপযুক্ত স্থান : জুঁই চাকমা
রাঙামাটিতে ভোটাররা স্বাধীনভাবে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করার পরিবেশ এখনো দেখা যাচ্ছেনা : জুঁই চাকমা