শুক্রবার ● ৫ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » ছবিঘর » গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়কের দায়িত্বে সাইফুল হক
গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়কের দায়িত্বে সাইফুল হক
গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভা গতরাতে তোপখানা রোড়ে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদূর রহমান মান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আগামী তিন মাসের জন্য বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে গণতন্ত্র মঞ্চের সমন্বয়কের দায়িত্ব প্রদান করা হয়।
সভায় দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়।সভায় বিশেষভাবে আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে গণতন্ত্র মঞ্চের রাজনৈতিক ও সাংগঠনিক প্রস্তুতি নিয়ে
আলোচনা করা হয়।সভায় জাতীয় নির্বাচনে মঞ্চের প্রার্থীতা চূড়ান্ত করার ব্যাপারেও জোর দেয়া হয়।
সভায় বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারি জোনায়েদ সাকি, ভাসানি জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দল - জেএসডির কেন্দ্রীয় নেতা এডভোকেট কে এম জাবের মিয়া,, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, ভাসানি জনশক্তি পার্টির মহাসচিব ডঃ আবু ইউসুফ সেলিম প্রমুখ।
গণতন্ত্র মঞ্চের সাথে গণফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বৈঠক গণতন্ত্র মঞ্চের রাতের বৈঠকের আগে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে গণফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
সভায় রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে নেতৃবৃন্দ আলোচনা করেন।বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ে তোলার বিষয়েও তারা কথা বলেন।
এ বৈঠকে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সুব্রত চৌধুরী, সভাপতিমণ্ডলীর সদস্য এডভোকেট জগলুল হায়দার আফ্রিক, মোশতাক আহমেদ, প্রচার - প্রকাশনা সম্পাদক মোহাম্মদ উল্লাহ মধু প্রমুখ।




গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন