মঙ্গলবার ● ১৬ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » ছবিঘর » বাংলাদেশ কোন চরমপন্থাকে গ্রহন করবে তুমি না
বাংলাদেশ কোন চরমপন্থাকে গ্রহন করবে তুমি না
মুক্তিযুদ্ধের মহান বিজয় দিবসের ৫৫ তম বার্ষিকীতে আজ ১৬ই ডিসেম্বর মঙ্গলবার ভরে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করে স্বা মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
শ্রদ্ধা জ্ঞাপন করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ মানুষ জননেতা সাইফুল হক , রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, কেন্দ্রীয় কমিটির সদস্য সিকদার হারুন মাহমুদ, ফিরোজ আলী, কেন্দ্রীয় সংগঠক বাবর চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, ঢাকা মহানগর কমিটির সদস্য আরিফুল ইসলাম আরিফ , শিল্পাঞ্চল কমিটির নেতা মোহাম্মদ সুমন,হালিম ভুইয়া, নান্টু দাশ প্রমুখএবং পার্টির অন্যান্য মহানগর নেতৃবৃন্দ।
স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত নেতা কর্মী ও গণমাধ্যমের উদ্দেশ্যে পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন স্বাধীনতারব ৫৪ বছর পরেও কেউ কেউ আমাদের বিজয়কে পরাজয়ের নিয়ে যাওয়ার চেষ্টা করছে। মুক্তিযুদ্ধ ও তার গৌরবকে ছোট করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
নিজেদের পরাজয়ের গ্লানিও তারাএখনও ভুলতে পারেনি। তিনি ব’লেন, গত ৫৪ বছরে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের ঘোষণার বিপরীতে নিয়ে যাওয়া হয়েছে।একারণেই দেশের জনগণকে গণঅভ্যুত্থানে সামিল হতে হয়।
তিনি বলেন, ২০২৪ এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যাদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছি বাস্তবে তারাও মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করতে পারেনি, বিপুল জনপ্রত্যাশা বাস্তবায়ন করতে পারেনি। এ কারণে কখনও ধর্মের নামে,কখনও নানা মতাদর্শের নামে নানাভাবে বলপ্রয়োগ ও জবরদস্তি চাপিয়ে দেয়া হচ্ছে, আমাদের বহুত্ববাদী সহিষ্ণু সমাজে হিংসা, ঘৃণা ছড়িয়ে দেয়া হচ্ছে।জনগণের ঐক্যের পরিবর্তে বিভক্তি ও বিভাজন বাড়িয়ে তোলা হচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশ অতীতে যেমন কোন চরমপন্থা গ্রহন করেনি, তেমনি ভবিষ্যতেও কোন চরমপন্থাকে গ্রহন করবেনা।
তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পরে নির্বাচন ও গণভোট বানচালে নানা মহল সক্রিয় রয়েছে।তিনি বলেন,আগামী জাতীয় নির্বাচন ও গণভোট কোনভাবেই ঝুঁকিতে নিপতিত করা যাবেনা।
তিনি পরাজিত অপশক্তির যাবতীয় অপতৎপরতা ও নাশকতার বিরুদ্ধে রাজনৈতিক দল ও জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহবান জানান।
তিনি শহীদদের স্বপ্ন আকাংখ্যা বাস্তবায়নেরও প্রত্যয় ব্যক্ত করেন।




গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন